Debra Hospital: ডেবরা হাসপাতালে চালু হল বিকেলের আউটডোর! দুপুর ৩টে থেকে থাকবেন ডাক্তার, ঘাটাল হাসপাতালেও মিলবে ইভিনিং ওপিডি পরিষেবা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Debra Hospital: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ঘাটাল হাসপাতালে চালু হল বিকেলের আউটডোর বা ইভিনিং ওপিডি। এই আউটডোর পরিষেবা বেলা ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।
ডেবরা,পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালী: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল বিকেলের আউটডোর বা ইভিনিং ওপিডি। এই আউটডোর পরিষেবা বেলা ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।
জানা গিয়েছে, জেলার হাসপাতালগুলোতে লোকবল কম থাকায় আপাতত দু’টি হাসপাতালে এই পরিষেবা চালু হল। একটি ডেবরা এবং অন্যটি ঘাটাল। পরে জেলার বাকি হাসপাতালগুলোতে বিকেলের আউটডোর পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুনঃ বাড়িতে ঢুকে দেড় বছরের শিশুকন্যাকে অপহরণ! পুলিশের অতি তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার, স্বস্তিতে রামপুরহাটের পরিবার
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে ইভিনিং ওপিডি পরিষেবা চালু হবে রাজ্যের বিপুল সংখ্যক সুপার স্পেশালিটি, স্টেট জেনারেল, মহকুমা ও জেলা হাসপাতালে। এছাড়া স্ত্রীরোগ-প্রসূতি ও শিশু বিভাগের আউটডোর প্রথম চালু হয়েছে।
advertisement
advertisement
জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘জেলায় বিকেলের আউটডোর বা ইভিনিং ওপিডি চালু হল। এই পরিষেবা চালু হওয়ায় মাঠে কাজ করেন বা দিনমজুরের কাজ করেন এমন ব্যক্তিরা খুবই উপকৃত হবেন। সাধারণ মানুষকে আরও উন্নতমানের পরিষেবা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য।’
আরও পড়ুনঃ কাঁকসায় যুবতী নার্সের রহস্য মৃত্যু! বহুতল আবাসনের নীচ থেকে উদ্ধার দেহ, আত্মহত্যা নাকি খুন? তদন্তে পুলিশ
সবংয়ের বাসিন্দা শ্রীমন্ত মান্না ও অশোক সামন্ত বলেন, সকালে অনেকেই কর্মক্ষেত্রে ছুটি নিতে পারেন না। আবার চাষিরাও বিকেলের পরে ফাঁকা থাকেন। সেই সময় ওপিডি চালু হওয়ায় মানুষ উপকৃত হবেন। দারুণ উদ্যোগ স্বাস্থ্য দফতরের। তবে সমস্ত বিভাগ গুলি চালু করলে আরও ভালো হয়।
advertisement
স্বাস্থ্য বিভাগের প্রধান চিকিৎসা কর্মকর্তা জানান, দু’দিন ধরে মোটামুটি লোকজন আসতে শুরু করেছে। আশা কর্মীদের দিয়ে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় প্রচার চালানো হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Feb 12, 2026 11:03 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Debra Hospital: ডেবরা হাসপাতালে চালু হল বিকেলের আউটডোর! দুপুর ৩টে থেকে থাকবেন ডাক্তার, ঘাটাল হাসপাতালেও মিলবে ইভিনিং ওপিডি পরিষেবা








