advertisement

Nurse Death: কাঁকসায় যুবতী নার্সের রহস্য মৃত্যু! বহুতল আবাসনের নীচ থেকে উদ্ধার দেহ, আত্মহত্যা নাকি খুন? তদন্তে পুলিশ

Last Updated:

Durgapur Nurse Death: কাঁকসার গোপালপুরে এক যুবতী নার্সের রহস্য মৃত্যু। জানা যাচ্ছে, বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হয়েছে বছর ২৪-এর ওই নার্সের। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে তা তদন্ত করছে কাঁকসা থানার পুলিশ।

দুর্গাপুরে নার্সের রহস্য মৃত্যু
দুর্গাপুরে নার্সের রহস্য মৃত্যু
কাঁকসা, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তী: কাঁকসার গোপালপুরে এক যুবতী নার্সের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই নার্সের।
জানা যাচ্ছে, মৃতা নার্সের নাম মন্দিরা পাল। বছর মাত্র ২৪ বছর। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা তিনি। কর্মসূত্রে থাকতেন পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুরে। পুলিশ সূত্রে খবর, ওই নার্সটি মলানদিঘীর বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে কাজ করতেন। বুধবার রাতে বহুতল আবাসনের নীচ থেকে তার দেহ উদ্ধার হয়।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে নেপাল, সিকিমে মাদক পাচার! খড়িবাড়ি পুলিশের জোড়া অভিযানে গ্রেফতার মোট ৪, উদ্ধার বিপুল পরিমাণে ব্রাউন সুগার
এটি কি আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য? তা এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাআতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। নার্সের রহস্য মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
Suicide Disclaimer
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nurse Death: কাঁকসায় যুবতী নার্সের রহস্য মৃত্যু! বহুতল আবাসনের নীচ থেকে উদ্ধার দেহ, আত্মহত্যা নাকি খুন? তদন্তে পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ক্রমশ বাড়ছে তাপমাত্রা, রাজ্যে শীতের আমেজও কমছে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ক্রমশ বাড়ছে তাপমাত্রা, রাজ্যে শীতের আমেজও কমছে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • ক্রমশ বাড়ছে তাপমাত্রা

  • রাজ্যে শীতের আমেজও কমছে

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement