advertisement

Birbhum News: বাড়িতে ঢুকে দেড় বছরের শিশুকন্যাকে অপহরণ! পুলিশের অতি তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার, স্বস্তিতে রামপুরহাটের পরিবার

Last Updated:

Birbhum News: বীরভূমের রামপুরহাটে দেড় বছরের শিশুকন্যাকে অপহরণ। তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই অপহৃত শিশুকে উদ্ধার করল রামপুরহাট থানার পুলিশ। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার হয় শিশুটি।

রামপুরহাট থানা
রামপুরহাট থানা
রামপুরহাট, বীরভূম, অক্ষয় ধীবর: বীরভূমের রামপুরহাটে দেড় বছরের শিশুকন্যাকে অপহরণ। ঘটনার তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই অপহৃত শিশুকে উদ্ধার করল পুলিশ। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ। গ্রেফতার এক অভিযুক্ত। ধৃতের নাম ইব্রাহিম শেখ। তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার আয়রন এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাট থানার পানিসাইল গ্রামে গোলাপশা খাতুন নামে এক মহিলার বাড়ি থেকে তার দেড় বছরের শিশু কন্যাকে অপহরণ করে ইব্রাহিম শেখ নামের এক যুবক। এরপরেই পরিবারের সদস্যরা রামপুরহাট থানার দ্বারস্থ হয়।
আরও পড়ুনঃ শিবরাত্রির পর তাপমাত্রার বদল! পাহাড়ে কমছে ঠান্ডা, উইকেন্ডে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জেনে নিন
ঘটনার তদন্ত নেমে অতি তৎপরতার সঙ্গে কয়েক ঘণ্টার মধ্যে রামপুরহাট থানার পুলিশ মুর্শিদাবাদের জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত যুবক ইব্রাহিম শেখকে গ্রেফতার করে। শিশুটিকে উদ্ধার করা হয়। বুধবার রাত দশটা নাগাদ শিশুটিকে উদ্ধার করে রামপুরহাট থানায় আনে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাঁকসায় যুবতী নার্সের রহস্য মৃত্যু! বহুতল আবাসনের নীচ থেকে উদ্ধার দেহ, আত্মহত্যা নাকি খুন? তদন্তে পুলিশ
যদিও অপহরণের বিষয়টি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। অপরিচিত কেউ কীভাবে বাড়িতে ঢুকে শিশু কন্যাকে অপহরণ করল তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও অভিযুক্ত যুবকের দাবি, শিশুকন্যার মা তাকে সন্তানকে নিয়ে যেতে বলেছিলেন। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: বাড়িতে ঢুকে দেড় বছরের শিশুকন্যাকে অপহরণ! পুলিশের অতি তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার, স্বস্তিতে রামপুরহাটের পরিবার
Next Article
advertisement
Celebrity Gossip: ‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা, ছ' মাস গোপন রেখে অবশেষে শেয়ার করলেন বেবি-বাম্পের ছবি
‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement