Utkarsh Bangla: প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ! উৎকর্ষ বাংলা প্রকল্প বদলাচ্ছে সুন্দরবনের নারীদের ভবিষ্যৎ, সুচ-সুতো আর কাঁচিতেই আয়ের পথ প্রশস্ত
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Utkarsh Bangla: উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেলাইয়ের পাশাপাশি পোশাক কাটিং, মাপ নেওয়া এবং পোশাক তৈরির বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে। যা মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করবে।
মিনাখাঁ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: জলে কুমির, ডাঙায় বাঘ! প্রকৃতির কঠিন বাস্তবতার মাঝেই দিন কাটে সুন্দরবনের মানুষের। চারিদিকে নদী, খাল-বিল ও জঙ্গলবেষ্টিত সুন্দরবন অঞ্চলে জীবনযাপন সহজ নয়। যোগাযোগ ব্যবস্থা সীমিত, শিল্প কারখানার অভাব এবং বিকল্প কর্মসংস্থানের স্বল্পতা এখানকার মানুষের দৈনন্দিন বাস্তবতা।
অধিকাংশ পরিবারই নির্ভরশীল মাছ ধরা বা মেছোভেড়ির মতো অনিশ্চিত আয়ের উপর। ফলে পরিবারের পুরুষ সদস্যদের উপার্জন কমে গেলে সরাসরি প্রভাব পড়ে সংসারের আর্থিক অবস্থার উপর। এই পরিস্থিতিতে নারীদের পক্ষে আলাদা করে উপার্জনের পথ খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে দাঁড়ায়। শিক্ষার সুযোগ ও প্রশিক্ষণের অভাবও তাদের পিছিয়ে রাখে। তবুও পরিবর্তনের আশায় এগিয়ে আসছেন বহু মহিলা।
advertisement
আরও পড়ুনঃ ডিউটিতে জয়েন করার পর হঠাৎই যোগাযোগ বন্ধ! ২ মাস ধরে নিখোঁজ জুনিয়র কনস্টেবল, উদ্বেগ বাড়ছে পুরুলিয়ায়
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মালঞ্চ বাজার কর্মতীর্থে এই পরিবর্তনের এক ইতিবাচক ছবি ধরা পড়েছে। এখানে মিনাখা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর প্রায় শতাধিক মহিলা ইতিমধ্যেই এই প্রশিক্ষণে যুক্ত হয়েছেন। সেলাইয়ের পাশাপাশি পোশাক কাটিং, মাপ নেওয়া এবং পোশাক তৈরির বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভোটের আগে রাজ্যে বেআইনি কার্যকলাপের বাড়বাড়ন্ত! পুলিশি অভিযানে উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুল জাল নোট, কী উদ্দেশ্যে বাইরে থেকে পাচার?
ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মহিলাকে এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মহিলারা নিজেদের উদ্যোগে ছোট ইউনিট গড়ে তুলবেন। সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে তাদের কাজের বরাত দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে তারা বাজারে সরবরাহ করবেন, যার মাধ্যমে নিয়মিত আয়ের সুযোগ সৃষ্টি হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই উদ্যোগ সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকার নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলছে। পরিবারের আর্থিক উন্নয়নের সঙ্গে সঙ্গে সমাজে তাদের অবস্থানও আরও শক্তিশালী হচ্ছে। সুন্দরবনের নারীরা এবার দক্ষতার জোরেই গড়ে তুলছেন নিজেদের নতুন ভবিষ্যৎ।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 04, 2026 2:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Utkarsh Bangla: প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ! উৎকর্ষ বাংলা প্রকল্প বদলাচ্ছে সুন্দরবনের নারীদের ভবিষ্যৎ, সুচ-সুতো আর কাঁচিতেই আয়ের পথ প্রশস্ত








