advertisement

Malda News: ভোটের আগে রাজ্যে বেআইনি কার্যকলাপের বাড়বাড়ন্ত! পুলিশি অভিযানে উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুল জাল নোট, কী উদ্দেশ্যে বাইরে থেকে পাচার?

Last Updated:

Malda News: ভোটের আগে রাজ্যে বেআইনি কার্যকলাপের বাড়বাড়ন্ত। মালদহ থেকে উদ্ধার প্রচুর জাল নোট এবং আগ্নেয়াস্ত্র। পৃথক দু'টি অভিযানে পাঁচ লক্ষ টাকার জাল নোট, চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ।

আগ্নেয়াস্ত্র ও জাল নোট উদ্ধার
আগ্নেয়াস্ত্র ও জাল নোট উদ্ধার
মালদহ, সেবক দেবশর্মা: মালদহে পুলিশি অভিযানে উদ্ধার প্রচুর জাল নোট এবং আগ্নেয়াস্ত্র। পৃথক দু’টি অভিযানে পাঁচ লক্ষ টাকার জাল নোট, চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। দু’টি ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ অভিযানে নামে। প্রথম অভিযানে আব্দুল বারেক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ টাকার জাল নোট। আব্দুল বারেক চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, শিলিগুড়ি থেকে এই জাল নোটগুলি পাচারের উদ্দেশ্যে মালদহে আনা হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ কুয়োর মধ্যে লেপার্ডের বিকট কান্নার আওয়াজ! লোকালয়ে হুলস্থুল, বন দফতর ঘিরে ফেলল এলাকা
অন্য একটি অভিযানে চাঁচল থানার পুলিশ গোলাম রব্বানী এবং মিজানুর রহমান নামের দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে। দুই ধৃতের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড গুলি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই অস্ত্রগুলি বিহার থেকে আনা হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পিংলার নয়া গ্রামে সারা বছর অকাল হোলি! গ্রামবাসীর ‘রঙিন’ জীবিকায় ফিরছে সংসারের হাল, দেশ-বিদেশে বাড়ছে কদর
মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ধৃতদের বুধবার মালদহ আদালতে তুলে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হচ্ছে। কোথা থেকে আগ্নেয়াস্ত্রগুলি কী উদ্দেশ্যে আনা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি জাল নোট এবং আগ্নেয়াস্ত্রের কারবারিদের পুরনো কোনও অপরাধ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: ভোটের আগে রাজ্যে বেআইনি কার্যকলাপের বাড়বাড়ন্ত! পুলিশি অভিযানে উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুল জাল নোট, কী উদ্দেশ্যে বাইরে থেকে পাচার?
Next Article
advertisement
Abhishek Banerjee- Asit Mazumdar: ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
  • অসিত মজুমদার চুঁচুড়ার বিদায় বিধায়ক। তাঁকে দল এবার টিকিট দেয়নি।

  • অভিষেকের ফোনে মান ভাঙল অসিতের!

  • কাল থেকে দেবাংশুর হয়ে প্রচারে ঝাঁপাবেন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement