advertisement

TMC: অভিষেক ঘনিষ্ঠ, প্রথমবারেই হেভিওয়েট লিস্টে সামিম আহমেদ! তৃণমূলের এই তরুণ প্রার্থী কে?

Last Updated:

প্রথমবার প্রার্থী হয়েই হেভিওয়েট লিস্টে সামিম আহমেদ। ডায়মন্ড হারবার মহাকুমায় যে কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদল হয়েছে, তার মধ্যে অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে মগরাহাট পশ্চিম কেন্দ্রটি। সেখানেই সরাসরি এন্ট্রি নিয়ে বছর ৩৫ এর তরুণ নজর কেড়েছেন সকলের। 

সামিম আহমেদ
সামিম আহমেদ
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: প্রথমবার প্রার্থী হয়েই হেভিওয়েট লিস্টে সামিম আহমেদ। ডায়মন্ড হারবার মহাকুমায় যে কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদল হয়েছে, তার মধ্যে অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে মগরাহাট পশ্চিম কেন্দ্রটি। সেখানেই সরাসরি এন্ট্রি নিয়ে বছর ৩৫ এর তরুণ নজর কেড়েছেন সকলের।
মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তিনবারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা ছিলেন। তাঁর পরিবর্তে অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। গত লোকসভা ভোটের আগে থেকেই মগরাহাট পশ্চিমে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব বাড়তে থাকে।
advertisement
advertisement
বিধায়ক অনুগামী ও বিরোধী গোষ্ঠীদের সংঘর্ষ ও প্রকাশ্য বিরোধিতায় দল কার্যত নাজেহাল হয়ে উঠেছিল। দু’পক্ষের বচসা মেটাতে কিছুদিনের জন্য অস্থায়ী পর্যবেক্ষক হিসেবে এক নেতাকে দায়িত্বও দেওয়া হয়েছিল। কিন্তু দু’পক্ষের দ্বন্দ্ব আরও বাড়তে থাকায় পর্যবেক্ষককে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে সামাজিক মাধ্যমে, দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করে বিতর্কে জড়ান বিধায়ক গিয়াসউদ্দিন।
advertisement
তাছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে বেশ কয়েকবার সরব হতে দেখা যায় দলেরই নেতাকর্মীদেরকে। এইসব ঘটনার ফলে দলের কাছে তাঁর ভাবমূর্তি কিছুটা নষ্ট হয়। এবার এই কেন্দ্র থেকে লড়াই করবেন সামিম। তিনি এতদিন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। গত কয়েক মাস আগে তাঁকে ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম ও মহেশতলা বিধানসভার কো-অর্ডিনেটরের দায়িত্ব দেয় দল। সেই সুবাদে মগরাহাট পশ্চিম বিধানসভায় কার্যত চষে বেড়িয়েছেন তিনি।
advertisement
তিনি ছাড়াও আরও ৪ কেন্দ্রে বদল হয়েছে প্রার্থী। রায়দিঘি, কুলপি, মগরাগাট পশ্চিম, মগরাহাট পূর্ব ও ফলতা বিধানসভায় তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নতুন প্রার্থীরা। কুলপি বিধানসভায় টিকিট পাননি তিন বারের বিধায়ক তথা প্রবীণ তৃণমূল নেতা যোগরঞ্জন হালদার। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বর্ণালী ধাড়াকে। রায়দিঘি থেকে বাদ পড়েছেন অলোক জলদাতা। তাঁর জায়গায় প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও নাট্যব্যক্তিত্ব তাপস মণ্ডল।
advertisement
ফলতায় শঙ্কর নস্করের পরিবর্তে প্রার্থী করা হয়েছে জাহাঙ্গীর খানকে। মগরাহাট পূর্ব বিধানসভায় তিনবারের বিধায়ক নমিতা সাহার জায়গায় টিকিট পেয়েছেন শর্মিষ্ঠা পুরকাইত। তবে নতুন প্রার্থীদের মধ্যে সামিম আহমেদ প্রথমবার এন্ট্রি নিয়েই চমকে দিয়েছেন সকলকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
TMC: অভিষেক ঘনিষ্ঠ, প্রথমবারেই হেভিওয়েট লিস্টে সামিম আহমেদ! তৃণমূলের এই তরুণ প্রার্থী কে?
Next Article
advertisement
Abhishek Banerjee- Asit Mazumdar: ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
  • অসিত মজুমদার চুঁচুড়ার বিদায় বিধায়ক। তাঁকে দল এবার টিকিট দেয়নি।

  • অভিষেকের ফোনে মান ভাঙল অসিতের!

  • কাল থেকে দেবাংশুর হয়ে প্রচারে ঝাঁপাবেন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement