advertisement

TMC Assembly Election 2026: পাঁচবারের বিধায়কের ওপর ভরসা রাখল দল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই আশিস, কী বলছেন সাধারণ মানুষ?

Last Updated:

TMC Assembly Election 2026: সামনেই বিধানসভা নির্বাচন, বিগত পাঁচ বারের বিধায়ককে প্রার্থী করেছে তৃণমূল, কী জানাচ্ছেন সাধারণ মানুষ 

+
আশিস

আশিস ব্যানার্জি 

বীরভূম, সৌভিক রায়: আর দিন কয়েক পরেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। ঠিক তেমনভাবেই এবারের তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার মধ্যে রামপুরহাট বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। যিনি একধারে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, এবং রামপুরহাট বিধানসভার বিধায়ক।
আরও পড়ুনঃ ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, ‘দেবাংশুর পাশে আছি’
দীর্ঘ পাঁচবার বিধায়ক পদ সামলানোর পর তিনি আবার বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন। তবে তিনি বিগত পাঁচ বার বিধায়ক হয়ে কী কী কাজ করেছেন! আর তিনি কবে কোন পদে ছিলেন! প্রসঙ্গত এই বিষয়ে জানা যায় তিনি ২০০১ সালে বীরভূমের রামপুরহাট বিধানসভা কেন্দ্রে থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং এর পরবর্তী সময়ে ২০০৬, ২০১১ এবং ২০১৬ সালে একই কেন্দ্র থেকে পুনরায় নির্বাচিত হয় আশিস ব্যানার্জি। ২০১৪ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে আশিস ব্যানার্জীকে প্রথমবারের মতন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানো হয় এবং তাঁকে আয়ুর্বেদ , যোগ ও ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি বিভাগের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়। ঠিক এর পরের বছর তিনি জৈবপ্রযুক্তি বিভাগ, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন বিভাগ এবং পরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মনোনীত হন। এর পরবর্তীকালে আশিস বন্দ্যোপাধ্যায় ২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
advertisement
advertisement
তবে, এবার প্রশ্ন তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস থেকে কী হবে কাজ করেছেন! এই বিষয়ে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানান যতোটুকু একজন বিধায়ক এর পক্ষে করা সম্ভব ততটুকু তিনি করেছেন। অন্যদিকে ভিন্ন মত রয়েছে, তারা জানান এত বছর ধরে তৃণমূল সরকার শুধুমাত্র বড়লোকদের উন্নয়ন করেছেন কোনও ভাবে গরিব মানুষের পাশে দাঁড়াননি। যদিও এই বিষয়ে বীরভূম জেলার বিজেপির সাংগঠনিক প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা জানান ” তৃণমূল প্রার্থী হবে জিতবে কিন্তু মানুষের কোনও উন্নয়ন হবে না, রামপুরহাটের মানুষের কোনও উন্নয়ন হয়নি, এবার আমরা এগারোটা বিধানসভার মধ্যে ১১ টা জিতবো।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
TMC Assembly Election 2026: পাঁচবারের বিধায়কের ওপর ভরসা রাখল দল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই আশিস, কী বলছেন সাধারণ মানুষ?
Next Article
advertisement
Dhurandhar 2: হলে মিস হলে কোনও চিন্তা নেই, OTT-তে আসছে ধুরন্ধর ২! কোথায়, কবে দেখতে পাবেন রণবীরের ব্লকবাস্টার ছবিটি?
হলে মিস হলে কোনও চিন্তা নেই, OTT-তে আসছে ধুরন্ধর ২! কোথায়, কবে দেখতে পাবেন রণবীরের ব্লকবাস্টার ছবিটি?
  • অনেকে এখন জানতে আগ্রহী যে ছবিটি ওটিটি-তে কবে এবং কোথায় পাওয়া যাবে

  • মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ থেকে রেকর্ড-ব্রেকিং আয় করেছে

  • আনুমানিক জুন মাসের দ্বিতীয় সপ্তাহে OTT-তে দেখতে পাবেন ধুরন্ধর ২

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement