SIR: শুক্রেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ? কমিশন দিল বড় আপডেট, ‘আন্ডার অ্যাডজুডিকেশনে’ থাকা ২৫ লাখ ৩৪ হাজার অভিযোগের নিষ্পত্তি
- Published by:Ankita Tripathi
Last Updated:
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি তালিকার জন্য ইতিমধ্যে ৭০০০ বুথের তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে৷ বাকি বুথের তালিকা আগামীকালের মধ্যে এসে গেলে শুক্রেই সম্পর্ণ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দিতে পারে নির্বাচন কমিশন৷
কলকাতা: বিধানসভা নির্বাচনের আগেই সাপ্লিমেন্টারি তালিকা সম্পূর্ণ প্রকাশ করতে তৎপর নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি তালিকার জন্য ইতিমধ্যে ৭০০০ বুথের তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে৷ বাকি বুথের তালিকা আগামীকালের মধ্যে এসে গেলে শুক্রেই সম্পর্ণ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দিতে পারে নির্বাচন কমিশন৷
ভোটের আগেই তালিকা প্রকাশ করতে তৎপরতার সঙ্গে কাজ করছেন জুডিশিয়াল অফিসাররাও৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ২৫ লাখ ৩৪ হাজার অভিযোগের নিস্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা।
advertisement
প্রসঙ্গত, আগামীকাল, শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন৷ কাজ দ্রুত শেষ হলে সম্পূর্ণ তালিকাই প্রকাশ পেতে পারে কাল, বৃহস্পতিবার জানিয়ে দিল কমিশন৷
advertisement
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, যে সাপ্লিমেন্টারি তালিকা বের হবে সেখানে দুটি ‘কলাম’ বা ‘ঘর’ থাকবে৷ একটি কলামে থাকবে ‘অ্যাডিশন (অর্থাৎ নাম যোগ)’ এবং অপরটিতে থাকবে ‘ডিলিটেড (অর্থাৎ নাম বাদ)’৷
আরও পড়ুন: অবশেষে প্রার্থী হিরণ! খড়্গপুর হাতছাড়া, কোন কেন্দ্র থেকে অভিনেতাকে প্রার্থী ঘোষণা করল বিজেপি?
advertisement
ভোট ঘোষণার পর থেকেই জোর কদমে শুরু হয়েছে SIR-এর অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। একদিনে সর্বোচ্চ ২ লক্ষ অভিযোগের নিষ্পত্তি হয়েছে। জানা গিয়েছে, ৭১০ বিচারকের অক্লান্ত পরিশ্রমে রেকর্ড সংখ্যক অভিযোগ নিষ্পত্তি সম্ভব হয়েছে। জানা গিয়েছে, ১৭ মার্চ সর্বোচ্চ ২ লক্ষ অভিযোগের নিষ্পত্তি। প্রায় ২২ লক্ষের বেশি অভিযোগ নিষ্পত্তি হয়েছে ১৭ মার্চ পর্যন্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 10:42 PM IST










