advertisement

Eid-ul-Fitr on March 21: দেখা গেল না ইদের চাঁদ, শনিবারই ইদ-উল-ফিতর সারা দেশে! লখনউ থেকে ঘোষণা মৌলানা খালিদের

Last Updated:

Eid-ul-Fitr on March 21: দেশের কোথাও শাওয়ালের চাঁদ না দেখা যাওয়ায় শনিবার, ২১ মার্চ ইদ-উল-ফিতর পালনের ঘোষণা করা হয়েছে। লখনউ থেকে মৌলানা খালিদ জানিয়েছেন, শুক্রবার হবে ৩০তম রোজা এবং শনিবার সকালেই ইদের নামাজ।

 শনিবারই ঈদ-উল-ফিতর সারা দেশে!
শনিবারই ঈদ-উল-ফিতর সারা দেশে!
কলকাতাঃ রমজান মাসের শেষ প্রহরে এসে শাওয়ালের চাঁদ না দেখা যাওয়ায় দেশজুড়ে শনিবারই পালিত হবে ইদ-উল-ফিতর।  বৃহস্পতিবার রাতে বিভিন্ন শহরের চাঁদ দেখা কমিটিগুলির রিপোর্ট আসার পর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। লখনউ থেকে এই খবর নিশ্চিত করেন ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মাওলানা খালিদ রশীদ ফারাঙ্গি মহলি।
তিনি জানান, “আজ, ১৯ মার্চ লখনউ বা দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ৩০তম রোজা পালন করা হবে। আর শনিবার, ২১ মার্চ ইদ-উল-ফিতর উদযাপন করা হবে। লখনউ ইদগাহে সকাল ১০টায় প্রধান নামাজ অনুষ্ঠিত হবে, যেখানে দেশ ও বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করা হবে।”
advertisement
advertisement
এদিকে ইদকে ঘিরে ইতিমধ্যেই বাজারে ভিড় বেড়েছে। নতুন পোশাক, আতর, সেমাই ও খেজুর কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন মানুষজন। চাঁদ না দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে বাজারে ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন ব্যবসায়ীরা।
শুক্রবার শেষ রোজা পালন করবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। শনিবার সকালে শহরের বিভিন্ন মসজিদে ইদের নামাজ অনুষ্ঠিত হবে। নাখোদা মসজিদ চত্বরে ইতিমধ্যেই প্রশাসনের তরফে নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও যানবাহন ব্যবস্থাপনার প্রস্তুতি শুরু হয়েছে।
advertisement
চাঁদ দেখা না গেলেও উৎসবের আনন্দে ভাটা পড়েনি। এক মাসের সংযম ও ধর্মীয় অনুশাসনের পর শনিবারের ইদ উদযাপনকে ঘিরে শহরজুড়ে এখন উৎসবের অপেক্ষা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Eid-ul-Fitr on March 21: দেখা গেল না ইদের চাঁদ, শনিবারই ইদ-উল-ফিতর সারা দেশে! লখনউ থেকে ঘোষণা মৌলানা খালিদের
Next Article
advertisement
Dhurandhar 2: হলে মিস হলে কোনও চিন্তা নেই, OTT-তে আসছে ধুরন্ধর ২! কোথায়, কবে দেখতে পাবেন রণবীরের ব্লকবাস্টার ছবিটি?
হলে মিস হলে কোনও চিন্তা নেই, OTT-তে আসছে ধুরন্ধর ২! কোথায়, কবে দেখতে পাবেন রণবীরের ব্লকবাস্টার ছবিটি?
  • অনেকে এখন জানতে আগ্রহী যে ছবিটি ওটিটি-তে কবে এবং কোথায় পাওয়া যাবে

  • মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ থেকে রেকর্ড-ব্রেকিং আয় করেছে

  • আনুমানিক জুন মাসের দ্বিতীয় সপ্তাহে OTT-তে দেখতে পাবেন ধুরন্ধর ২

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement