advertisement

Santu Pan BJP Candidate:ভোটের আগেই তারকেশ্বরে তাণ্ডব! বিজেপি প্রার্থী সন্তু পানের গাড়ি ভাঙচুরের অভিযোগ

Last Updated:

Santu Pan BJP Candidate: তারকেশ্বরে ভোটের আগেই উত্তেজনা তুঙ্গে। গড়িয়াভাটা এলাকায় কর্মী সংযোগে গিয়ে হামলার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী সন্তু পান।

তারকেশ্বর 
তারকেশ্বর 
হুগলী, বনোয়ারীলাল চৌধুরী: তারকেশ্বরে ভোটের আগেই উত্তেজনা তুঙ্গে। গড়িয়াভাটা এলাকায় কর্মী সংযোগে গিয়ে হামলার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী সন্তু পান। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই প্রাক্তন সাংবাদিক নেতা সন্তু পান তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে জোরকদমে শুরু করেছেন জনসংযোগ ও প্রচার।
সেই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের গড়িয়াভাটা এলাকায় কর্মসূচি ছিল তাঁর। অভিযোগ, কর্মসূচি চলাকালীনই হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির দাবি, এলাকার তৃণমূল কর্মী আশুতোষ সাঁতরা ওরফে মন্টি প্রার্থীর প্রচারের গাড়িতে ভাঙচুর চালায়। শুধু তাই নয়, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি গণেশ চক্রবর্তীর বাইকও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সন্তু পান বলেন, “আমরা একটা মিটিংও করতে পারব না? বাংলায় কী চলছে! তৃণমূলের এক নেতা মদ্যপ অবস্থায় এসে আমার গাড়ি ভাঙচুর করেছে।” ভোটের আগে এই ঘটনাকে ঘিরে তারকেশ্বরের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
advertisement
প্রসঙ্গত, তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির নতুন মুখ হিসেবে প্রার্থী হলেন সন্তু পান। প্রাক্তন তরুণ সাংবাদিক ও নতুন রাজনীতিক নিয়ে সমস্ত জল্পনার অবসান হল গত সোমবার। গত ২ মার্চ বিজেপির রথযাত্রায় টেলিভিশন চ্যানেলেন সাংবাদিক হিসেবে লাইভ করছিলেন সন্তু পান। মথুরাপুরের মঞ্চে তখন ভাষণ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খানিক পরে সেই মঞ্চে উঠেই বিজেপির পতাকা ধরলেন সাংবাদিক সন্তু পান। পতাকা হাতে ধরিয়ে দিলেন খোদ অমিত শাহ। আর এই ঘটনার ঠিক ১৪ দিন পরেই বিধানসভা নির্বাচনের টিকিট পেলেন সন্তু।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Santu Pan BJP Candidate:ভোটের আগেই তারকেশ্বরে তাণ্ডব! বিজেপি প্রার্থী সন্তু পানের গাড়ি ভাঙচুরের অভিযোগ
Next Article
advertisement
Abhishek Banerjee- Asit Mazumdar: ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
  • অসিত মজুমদার চুঁচুড়ার বিদায় বিধায়ক। তাঁকে দল এবার টিকিট দেয়নি।

  • অভিষেকের ফোনে মান ভাঙল অসিতের!

  • কাল থেকে দেবাংশুর হয়ে প্রচারে ঝাঁপাবেন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement