advertisement

Jalpaiguri Election News: এই বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হতেই মালবাজার আসনে ক্ষোভ! দলীয় কার্যালয়ে ভাঙচুর

Last Updated:

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে রাজ্যে। উত্তরবঙ্গের মালবাজারে বিজেপির প্রার্থী ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীদের একাংশ। বিক্ষোভ থেকে ভাঙচুর—প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে মাল কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে।

মালে বিজেপি কর্মীদের ক্ষোভে বিস্ফোরণ
মালে বিজেপি কর্মীদের ক্ষোভে বিস্ফোরণ
জলপাইগুড়ি, সুরজিৎ দে: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী ঘোষণা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গের মালবাজার। বিজেপির অবশিষ্ট প্রার্থী তালিকা প্রকাশের পর মাল (২০/এসটি) বিধানসভা কেন্দ্রে ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীদের একাংশ। প্রার্থী হিসেবে শুক্রা ওঁরাও-এর নাম ঘোষণার পরই শুরু হয় বিক্ষোভ, যা পরে ভাঙচুরে গড়ায়।
জানা গিয়েছে, নাগরাকাটা বিধানসভার গাঠিয়া চা বাগানের বাসিন্দা শুক্রা ওঁরাওকে মাল কেন্দ্রের প্রার্থী করায় স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়। অভিযোগ, মাল এলাকার নিজস্ব নেতৃত্বকে উপেক্ষা করে বাইরে থেকে প্রার্থী আনা হয়েছে। এই সিদ্ধান্তে দীর্ঘদিনের দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের।
advertisement
advertisement
এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে মালবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের গুরজংঝোড়া মোড় এলাকায় অবস্থিত বিজেপি কার্যালয়ে। সেখানে ক্ষুব্ধ কর্মীরা ভাঙচুর চালান। চেয়ার-টেবিল-সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করা হয়। ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
advertisement
বিজেপির জেলা নেতা মঙ্গল ওঁরাওঁ এই প্রসঙ্গে বলেন, “এই সিদ্ধান্তে তৃণমূলের সুবিধা হয়ে গেল। বহু পুরনো কর্মী থাকা সত্ত্বেও অন্য দল থেকে আসা একজনকে প্রার্থী করা হয়েছে। এতে কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। অনেকেই প্রচারে নামতে অনীহা দেখাচ্ছেন।”
উল্লেখ্য, শুক্রা ওঁরাও পূর্বে আদিবাসী বিকাশ পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে নির্বাচনে জয়ী হন। ২০২১ সালের আগে বিজেপিতে যোগ দেওয়ার পর এবার তাঁকে মাল কেন্দ্রের প্রার্থী করা হয়েছে।
advertisement
এই প্রার্থী নির্বাচন ঘিরে শুধু দলীয় কর্মীদের মধ্যেই নয়, স্থানীয় কৃষক ও শ্রমিক মহলেও অসন্তোষ ছড়িয়েছে বলে জানা গিয়েছে। যদিও গোটা ঘটনা নিয়ে এখনও পর্যন্ত বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Jalpaiguri Election News: এই বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হতেই মালবাজার আসনে ক্ষোভ! দলীয় কার্যালয়ে ভাঙচুর
Next Article
advertisement
Abhishek Banerjee- Asit Mazumdar: ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
  • অসিত মজুমদার চুঁচুড়ার বিদায় বিধায়ক। তাঁকে দল এবার টিকিট দেয়নি।

  • অভিষেকের ফোনে মান ভাঙল অসিতের!

  • কাল থেকে দেবাংশুর হয়ে প্রচারে ঝাঁপাবেন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement