BJP: দলীয় কার্যালয়ে ঝুলল তালা! বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরেই মাদারিহাটে বিক্ষোভ দলের নেতা কর্মীদের
- Reported by:Annanya Dey
- Published by:Ankita Tripathi
Last Updated:
আলিপুরদুয়ার বিধানসভার পর মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা ঘিরে দলের অন্দরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রার্থী ঘোষণার পরই বিক্ষোভে ফেটে পড়েন দলের একাংশ নেতা ও কর্মীরা। ক্ষোভ এতটাই চরমে পৌঁছায় যে, প্রতিবাদ জানাতে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরা।বিজেপি প্রার্থীর নাম পরিবর্তনের দাবি রেখেছেন বিক্ষোভকারীরা।
মাদারিহাট,অনন্যা দে: আলিপুরদুয়ার বিধানসভার পর মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা ঘিরে দলের অন্দরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রার্থী ঘোষণার পরই বিক্ষোভে ফেটে পড়েন দলের একাংশ নেতা ও কর্মীরা। ক্ষোভ এতটাই চরমে পৌঁছায় যে, প্রতিবাদ জানাতে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরা। বিজেপি প্রার্থীর নাম পরিবর্তনের দাবি রেখেছেন বিক্ষোভকারীরা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লক্ষ্মণ লিম্বুর নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু এই প্রার্থীকে মানতে নারাজ স্থানীয় বিজেপির বহু নেতা-কর্মী। তাঁদের অভিযোগ, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় সংগঠনের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে হঠাৎ করে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বলেই মনে করছেন তাঁরা।
আরও পড়ুন: অবশেষে প্রার্থী হিরণ! খড়্গপুর হাতছাড়া, কোন কেন্দ্র থেকে অভিনেতাকে প্রার্থী ঘোষণা করল বিজেপি?
advertisement
advertisement
বিক্ষুব্ধ কর্মীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে আসা নেতাদের উপেক্ষা করে বাইরের প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে, যা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এই নিয়ে দলের অন্দরে ক্ষোভ ক্রমশ বাড়ছে বলেই কর্মীদের দাবি।
advertisement
অন্যদিকে, প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিরোধী দলগুলিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত জেলা বিজেপি নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে পরিস্থিতি সামাল দিতে শীঘ্রই শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করতে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Mar 19, 2026 9:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
BJP: দলীয় কার্যালয়ে ঝুলল তালা! বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরেই মাদারিহাটে বিক্ষোভ দলের নেতা কর্মীদের










