advertisement

Constable Missing: ডিউটিতে জয়েন করার পর হঠাৎই যোগাযোগ বন্ধ! ২ মাস ধরে নিখোঁজ জুনিয়র কনস্টেবল, উদ্বেগ বাড়ছে পুরুলিয়ায়

Last Updated:

Purulia Missing Constable: পুরুলিয়ার জুনিয়র কনস্টেবল তপন মাছুয়ার (৩২) প্রায় দু'মাস ধরে নিখোঁজ। ঝাড়গ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি। ১০ জানুয়ারি ডিউটিতে জয়েন করার পর হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি। উদ্বেগের মধ্যে রয়েছে পরিবার।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার নিখোঁজ কনস্টেবল তপন মাছুয়ার

ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: জুনিয়র কনস্টেবলের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। উদ্বেগের মধ্যে রয়েছে পরিবার। পুরুলিয়া জেলার ঝালদা থানার কারাডি গ্রামের বাসিন্দা তপন মাছুয়ার। বয়স ৩২ বছর। ‌ঝাড়গ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি। বাড়িতে রয়েছে স্ত্রী ও তিন সন্তান।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৭ জানুয়ারি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেন তপন বাবু। ১০ তারিখ সেখানে ডিউটি জয়েন করেন। এরপর হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ না হওয়ায় পরিবার ঝাড়গ্রাম পুলিশ লাইনে খোঁজ করলে তারা জানান তপন মাছোয়ার সেখানে নেই।
আরও পড়ুনঃ ভোটের আগে রাজ্যে বেআইনি কার্যকলাপের বাড়বাড়ন্ত! পুলিশি অভিযানে উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুল জাল নোট, কী উদ্দেশ্যে বাইরে থেকে পাচার?
এরপরই পরিবারের সদস্যরা একটি নিখোঁজ ডায়েরি করেন ঝাড়গ্রামে। ‌বিগত দু-মাস হতে চলল তপন মাছুয়ারের কোনও খোঁজ নেই। আর তাতেই রহস্যের দানা বাঁধছে সর্বত্র। কোথায় গেলেন তপন মাছোয়ার উত্তর নেই কারুর কাছেই। মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ‌
advertisement
advertisement
আরও পড়ুনঃ রোগী নিয়ে দৌড়ঝাঁপের অবসান! মালদহের ভাঙন এলাকায় আধুনিকমানের স্বাস্থ্য পরিষেবা, ওপিডি থেকে রক্ত পরীক্ষা সবই হবে
এ বিষয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন , যে ঘটনা ঘটেছে তা কখনই কাম্য নয়। অতিসত্বর নিখোঁজ পুলিশ তপন মাছুয়ারকে খুঁজে বের করা দরকার। যদি পুলিশ তাকে খুঁজে বের করতে না পারে তাহলে আগামী দিনে তপন মাছুয়ারকে খুঁজে বের করার দায়িত্ব তিনি নেবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে পরিবারের সদস্যরা বলেন, গত ৭ তারিখ পুরুলিয়া থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তপন মাছুয়ার। ১০ তারিখ ডিউটি জয়েন করেন তিনি। ‌তারপরে পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি দীর্ঘদিন। পরিবারের সদস্যরা তার কাজের জায়গায় যোগাযোগ করলে তারা পরিষ্কার জানান, তপন বাবু বাড়ি চলে গিয়েছেন।
advertisement
দু’মাস অতিক্রান্ত হতে চলেছে পরিবারের সদস্যের এখনও অন্ধকারে। কোথায় রয়েছেন স্বামী, কী অবস্থায় রয়েছে কিছুই জানেন না স্ত্রী। যদিও সাংসদের আশ্বাসে কিছুটা হলেও আশার আলো দেখছে পরিবার।
এই ঘটনায় ঝালদা থানার কারাডি গ্রামে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার ও এলাকাবাসীদের দাবি, সুষ্ঠুভাবে যেন তপন মাছুয়ারকে খুঁজে বের করে প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Constable Missing: ডিউটিতে জয়েন করার পর হঠাৎই যোগাযোগ বন্ধ! ২ মাস ধরে নিখোঁজ জুনিয়র কনস্টেবল, উদ্বেগ বাড়ছে পুরুলিয়ায়
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement