advertisement

West Bengal News: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা! আহত ৬ পরীক্ষার্থী, একেবারে রক্তারক্তি কাণ্ড

Last Updated:

West Bengal News: পরীক্ষা দিয়ে অটো করে বাড়ি ফেরার পথে বামনগাছি চৌমাথায় পেছনে এসে সজরে ধাক্কা মারে একটি টাটা সুমো গাড়ি।

ভয়াবহ দুর্ঘটনা (প্রতীকী চিত্র)
ভয়াবহ দুর্ঘটনা (প্রতীকী চিত্র)
জিয়াউল আলম, বারাসত: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা। আহত ৬। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আহতদের বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
পরীক্ষা দিয়ে অটো করে বাড়ি ফেরার পথে বামনগাছি চৌমাথায় পেছনে এসে সজরে ধাক্কা মারে একটি টাটা সুমো গাড়ি। পরীক্ষার্থীদের নিয়ে উল্টে যায় অটো। ঘটনার স্থল থেকে রক্তাক্ত অবস্থায় পরীক্ষার্থীদের নিয়ে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এলাকার মানুষ। আহত পরীক্ষার্থীরা ইতিমধ্যে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হলদিয়ায় ভয়ংকর দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক লাগোয়া দোকানের ভেতর ঢুকল চলন্ত তেল ট্যাঙ্কার, মৃত ২, আহত ৪। ভয়ঙ্কর দুর্ঘটনা শিল্প শহর হলদিয়ার রাস্তায়। বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়া মেছেদা জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাঙ্কার প্রথমে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে এবং পরে জাতীয় সড়কের পাশে থাকা দোকানে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত ডিঘাসীপুরের তালপুকুর মোড়ে।
advertisement
advertisement
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন ২ জন। আহত হয়েছেন চারজন। ঘটনাস্থলে পৌঁছেছে ভবানীপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তেল ট্যাঙ্কারটি দ্রুত গতিতে হলদিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় এই বিপত্তি ঘটেছে। চলন্ত গাড়ি বীভৎস ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিক বাম দিকে ধাক্কা মারতে মারতে দোকানে ঢুকছে, মানুষকে ধাক্কা মারছে। গাড়ির চালক মদ্যপ ছিল বলে জানা গেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal News: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা! আহত ৬ পরীক্ষার্থী, একেবারে রক্তারক্তি কাণ্ড
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement