South 24 Parganas News: বিধানসভা নির্বাচনের ডামাডোল বেজে গিয়েছে, এরই মাঝে মথুরাপুরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে চলছে ভোটগ্রহণ

Last Updated:

South 24 Parganas News: রাজ্যে বিধানসভা নির্বাচনের ডামাডোল বেজে গিয়েছে। তারমধ্যেই মথুরাপুরের ঘাটবকুলতলা এফপি স্কুলে চলছে শিশু সাংসদ নির্বাচন। পড়ুয়াদের গণতন্ত্রের পাঠ এবং ভোট প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দিতেই এমন উদ্যোগ।

+
স্কুলে

স্কুলে শিশু সংসদ নির্বাচন

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: রাজ্যজুড়ে নির্বাচনের আবহ। তারমধ্যেই চলছে ভোটগ্রহণ। কী নেই সেখানে। প্রিসাইডিং অফিসার থেকে এজেন্ট, কেন্দ্রীয় বাহিনী সব কিছুই মজুত সেখানে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের ঘাটবকুলতলার ঘাটবকুলতলা এফপি স্কুলের শিশু সংসদ নির্বাচন ঘিরে সাজো সাজো রব সাড়া ফেলে দিয়েছে এলাকায়।
শিশু সংসদ নির্বাচনে নকল কেন্দ্রীয় বাহিনী সেজে দাঁড়িয়েছিল ছাত্র-ছাত্রীরাই। ছাত্র-ছাত্রীরা সমস্ত নিয়ম মেনে ভোট দিয়েছে তাদের পছন্দের প্রার্থীদের। এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে এলাকায়। আয়োজনের কোথাও খামতি ছিল না। সকাল থেকে ভোট দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীরা স্কুলের দরজার সামনে লাইন দিয়ে দাঁড়ায়। প্রত্যেকের কাছে ছিল বিদ্যালয় থেকে দেওয়া নিজস্ব পরিচয়পত্র। লাইন সামলাতে ও এলাকার নিরাপত্তার স্বার্থে নকল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ ভোটের আবহে উন্নয়ন! অমৃত ভারত প্রকল্পের আওতায় গঙ্গারামপুর স্টেশনের আধুনিকীকরণ, রেলমন্ত্রীর অনুমতিতে শুরু কাজ
তাদের হাতে ছিল প্লাস্টিকের মেশিনগান। এছাড়াও ছিল কালো পোশাকের রিজার্ভ ফোর্স। ক্লাস রুমের ভিতরে বেঞ্চে বসেছিল প্রার্থীর একজন করে এজেন্ট। তাদের প্রত্যেকের কাছেই ছিল ভোটার তালিকা। পড়ুয়ারা ভিতরে ঢুকলেই তাদের নাম জিজ্ঞেস করে এজেন্টরা পেনে টিক চিহ্ন দিচ্ছেন।
advertisement
advertisement
বেঞ্চে বসেছিলেন নির্বাচনী অফিসাররা। প্রিসাইডিং ও পোলিং অফিসার উপস্থিত ছিলেন। তাঁরা পড়ুয়াদের নাম জিজ্ঞেস করার পর ভোটার তালিকায় টিক চিহ্ন দেন। তাঁর পাশে বসে থাকা অফিসার পড়ুয়ার আঙুলে লাগিয়ে দেন ভোট দেওয়ার কালি। পাশের অফিসাররা ব্যালট পেপার মুড়ে হাতে ধরিয়ে দেন।
আরও পড়ুনঃ আবহাওয়ার খামখেয়ালি মেজাজ! অকাল বর্ষায় গ্রীষ্মের মরশুমি ফলের চাষে বিরাট ক্ষতি, সরকারি সাহায্যের আশায় পুরুলিয়ার অসহায় চাষিরা
এরপর এক একজন পড়ুয়া ব্যালটে ভোট দিয়ে ব্যালট মুড়ে আবার বাক্সে ঢুকিয়ে দেয়। নির্বাচন কেমন হয় সেই ব্যাপারটি পড়ুয়াদের শেখাতেই এমন আয়োজন করা হয়েছিল। একদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের ডামাডোল বেজে গিয়েছে। তার মধ্যে মথুরাপুরের স্কুলে শিশু সংসদ নির্বাচন সাড়া ফেলেছে এলাকায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই নির্বাচন নিয়ে স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানিয়েছেন, “এখন ওরা ছোট, ভোট প্রক্রিয়া কেমন ওরা কিছুই জানে না। আমরা নমুনা ভোট প্রক্রিয়ার মাধ্যমে শিশু সংসদ গঠন করেছি। এখানে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী-সহ ছয় জনের একটি মন্ত্রীমন্ডলি গঠন হয়েছে।
advertisement
এখানে সব থেকে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বিথীকা বর সে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই নির্বাচন নিয়ে খুশি সকলেই। এই ঘটনা নজির সৃষ্টি করেছে এলাকায়।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: বিধানসভা নির্বাচনের ডামাডোল বেজে গিয়েছে, এরই মাঝে মথুরাপুরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে চলছে ভোটগ্রহণ