advertisement

Rahul Arunoday Banerjee: প্রসেনজিৎ, ঋতুপর্ণার সঙ্গে থানায় ঢুকলেন প্রিয়াঙ্কাও! রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে FIR দায়ের আর্টিস্ট ফোরামের

Last Updated:

Rahul Arunoday Banerjee: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে রিজেন্ট পার্ক থানায় FIR দায়ের করলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা৷ শনিবার থানায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ অন্যান্যদের সঙ্গেই উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার৷

প্রসেনজিৎ, ঋতুপর্ণার সঙ্গে থানায় ঢুকলেন প্রিয়ঙ্কাও! রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে  FIR দায়ের আর্টিস্ট ফোরামের
প্রসেনজিৎ, ঋতুপর্ণার সঙ্গে থানায় ঢুকলেন প্রিয়ঙ্কাও! রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে FIR দায়ের আর্টিস্ট ফোরামের
কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঠিক কীভাবে হয়েছে? মৃত্যুর আসল কারণ কী? অভিনেতার মৃত্যু ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন৷ এবার অভিনেতার মৃত্যু নিয়ে রিজেন্ট পার্ক থানায় FIR দায়ের আর্টিস্ট ফোরামের সদস্যরা৷ শনিবার থানায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ অন্যান্যদের সঙ্গেই উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার৷
রিজেন্ট পার্ক থানায় রয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রিয়াঙ্কা সরকার, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, চন্দন সেন, লাবনী সরকার, বিদিপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, সৌরভ দাস, কৌশিক বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, ভরত কল, পায়েল দে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকালই আর্টিস্ট ফোরাম সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানিয়েছিলেন, আজ রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম৷ উদ্দ্যেশ্য অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী? এটাই জানতে চান তাঁরা৷ একই সঙ্গে অভিনেতা এবং টলিউডের অভিভাবক বলে যাকে মনে করা হয়, এবং আর্টিস্ট ফোরামের সভাপতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বলেন যে রাহুল তো চলে গেছে, কখনও তো ফিরবে না৷ তবে ছেলেটা অন্ততঃ জানুক বাবার মৃত্যুটা কী ভাবে হল? অর্থাৎ রাহুলের মৃত্য নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তার একটা স্পষ্ট উত্তর চাইতে সকলে৷
advertisement
রাহুলের মৃত্যুতে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া। আগামিকাল, শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র স্লোগান তুলে টেকনিশিয়ান স্টুডিওতে সেলেবপাড়ার সিংহভাগ তারকারা এক মিছিলে যোগ দেবেন৷ ইতিমধ্যেই পরিচালক, শিল্পীরা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে পোস্টার ভাগ করে নিয়ে পথে নামার জন্য আহ্বান জানিয়েছেন সকলকে। জানা গিয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার-সহ আরও অনেকে এই মিছিলে হাঁটতে পারেন। তবে এই মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা৷ সরিসরি না বললেও বুঝিয়ে দেল আর্টিস্ট ফোরাম৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: প্রসেনজিৎ, ঋতুপর্ণার সঙ্গে থানায় ঢুকলেন প্রিয়াঙ্কাও! রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে FIR দায়ের আর্টিস্ট ফোরামের
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement