advertisement

Gangarampur Station: ভোটের আবহে উন্নয়ন! অমৃত ভারত প্রকল্পের আওতায় গঙ্গারামপুর স্টেশনের আধুনিকীকরণ, রেলমন্ত্রীর অনুমতিতে শুরু কাজ

Last Updated:

Gangarampur Station: ভোটের মুখে গঙ্গারামপুর স্টেশনের সংস্কার। অমৃত ভারত প্রকল্পের আওতায় ঢেলে সাজানো হবে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেশনকে। কেন্দ্রীয় রেলমন্ত্রকের তরফে ছাড়পত্র মিলেছে।

অমৃত ভারত প্রকল্পের আওতায় গঙ্গারামপুর স্টেশনের সংস্কার
অমৃত ভারত প্রকল্পের আওতায় গঙ্গারামপুর স্টেশনের সংস্কার
গঙ্গারামপুর: বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এরই মাঝে দক্ষিণ দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় বিরাট উন্নয়নের ঘোষণা। অমৃত ভারত প্রকল্পের আওতায় ঢেলে সাজানো হবে গঙ্গারামপুর স্টেশনকে। মিলেছে কেন্দ্রীয় রেলমন্ত্রকের ছাড়পত্র।
সম্প্রতি গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সাংবাদিক বৈঠকে উন্নয়নমূলক কাজের ঘোষণা করেছেন। বৈঠকে তিনি জানান, কেন্দ্র সরকারের ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় গঙ্গারামপুর স্টেশনকে আনার দাবি দীর্ঘদিন ধরেই ছিল। এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বারংবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দরবার করেছিলেন। অবশেষে সেই অনুমোদন মিলেছে। খুব শিগগিরিই অত্যাধুনিক ছোঁয়ায় ঢেলে সাজানো হবে স্টেশনকে।
advertisement
আরও পড়ুনঃ আবহাওয়ার খামখেয়ালি মেজাজ! অকাল বর্ষায় গ্রীষ্মের মরশুমি ফলের চাষে বিরাট ক্ষতি, সরকারি সাহায্যের আশায় পুরুলিয়ার অসহায় চাষিরা
সম্পূর্ণ নতুন রূপে সেজে উঠবে গঙ্গারামপুর স্টেশন। একগুচ্ছ উন্নয়নমূলক কাজের দিয়েছেন বিধায়ক। জানুন কী কী…
advertisement
অত্যাধুনিক প্রবেশদ্বার: গঙ্গারামপুর স্টেশনে ঢোকার মুখে করা হবে একটি আধুনিকমানের প্রবেশ দ্বার।
advertisement
পর্যাপ্ত আলোর ব্যবস্থা: যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে গঙ্গারামপুর স্টশনে আধুনিকমানের আলোর ব্যবস্থা করা হবে।
প্রসারিত রাস্তা: রেল ব্রিজের পাশে ৩ ফুটের সরু রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরেই যাতায়াতে সমস্যা হচ্ছিল রেলযাত্রীদের। সেই রাস্তাতি প্রসস্থ করে ৫ ফুট কিংবা ৬ ফুট করা হবে।
আরও পড়ুনঃ মাঠে ফসল কাটতে গিয়ে বিষধরের ছোবল! দেবদূতের মতো এসে প্রাণ বাঁচালেন বিএসএফ, সাপের ছবি দেখিয়ে অ্যান্টিভেনম প্রয়োগ
দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম লাভজনক ও ব্যস্ততম স্টেশন হল গঙ্গারামপুর স্টেশন। প্রতি বছর এই স্টেশন থেকে বিপুল আয় হয় রেলের। তাই স্টেশনটির আধুনিকীকরণের জন্য অমৃত ভারত প্রকল্পের আওতায় আনার দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিল গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটি। অবশেষে কমিটির দাবিপূরণ হচ্ছে। ফলে খুশি গঙ্গারামপুরবাসীও।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangarampur Station: ভোটের আবহে উন্নয়ন! অমৃত ভারত প্রকল্পের আওতায় গঙ্গারামপুর স্টেশনের আধুনিকীকরণ, রেলমন্ত্রীর অনুমতিতে শুরু কাজ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement