advertisement

East Medinipur News: ভোটের আগেই অ্যাকশন মুডে কেন্দ্রীয় বাহিনী! শুরু হয়েছে এরিয়া ডমিনেশন, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ 

Last Updated:

সোমবার ভোররাতেই পটাশপুরে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী৷ বিকালে তাঁরা বিভিন্ন দলে ভাগ হয়ে পটাশপুরের বিভিন্ন জায়গায় রুট মার্চ চালান।

+
কেন্দ্রীয়

কেন্দ্রীয় বাহিনী

পটাশপুর, মদন মাইতি: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই ভারী বুটের শব্দ। কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক স্পর্শকাতর পটাশপুরে। সোমবার ভোররাতে এক কোম্পানি কেন্দ্র বাহিনী এসে পৌঁছেছে পটাশপুরে। বিকালেই বিভিন্ন দলে ভাগ হয়ে পটাশপুরের বিভিন্ন জায়গায় রুট মার্চ চালায় সেন্ট্রাল ফোর্স৷ নির্বাচন ঘিরে যাতে কোনও অশান্তি তৈরি না হয়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতেই এই পদক্ষেপ।
দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তেজনার কারণে এই অঞ্চল প্রশাসনের বিশেষ নজরে রয়েছে। তাই ভোট ঘোষণার আগেই বাহিনীর উপস্থিতি বাড়ান হয়েছে। পটাশপুর ২ ব্লকের খাড় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতির খোঁজ নেন তারা। কোনও রাজনৈতিক চাপ বা হুমকির মুখে পড়তে হচ্ছে কিনা, সেই বিষয়েও জানতে চান জওয়ানরা।
advertisement
advertisement
এলাকায় শান্তি বজায় রাখার আশ্বাস দেন তারা। সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার বার্তাও দেন। কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে গ্রামবাসীরা স্বস্তি প্রকাশ করেছেন। কেন্দ্রীয় বাহিনীকে এত সক্রিয়ভাবে এলাকায় ঘুরতে দেখে মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা বাড়ছে বলে মত স্থানীয়দের।সোমবার বিকেলে তারা মূলত এরিয়া ডমিনেশন সেরে রাখলেন।
advertisement
বিভিন্ন সংবেদনশীল গ্রাম ও বাজার এলাকায় টহল দেন জওয়ানরা। গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় এবং প্রবেশ পথগুলিও খতিয়ে দেখা হয়। কোথায় দ্রুত পৌঁছান যাবে এবং কোথায় সমস্যা হতে পারে, ঘুরে দেখলেন কেন্দ্র বাহিনী জওয়ানরা। অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীদের ভোটের সময় নিষ্ক্রিয় রাখা হয়। অনেক সময় তারা এলাকাগুলি ঠিক মত চিনতে পারেন না। ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে অসুবিধা হয়। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগাম প্রস্তুতিতে জোর দেওয়া হয়েছে বলে।
advertisement
এবার ভোটের অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী এলাকায় ঘুরে ঘুরে রোড ম্যাপিং সেরে রাখলেন। কোন রাস্তা কোথায় গিয়ে মিলেছে, কোথায় বিকল্প পথ রয়েছে, সবই খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করছেন জওয়ানরা। ভোটের দিন যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে, সেদিকেই নজর রাখছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে আস্থা তৈরির চেষ্টাও চলছে। প্রশাসনের আশা, আগাম এই উদ্যোগ নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ভোটের আগেই অ্যাকশন মুডে কেন্দ্রীয় বাহিনী! শুরু হয়েছে এরিয়া ডমিনেশন, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ 
Next Article
advertisement
Amit Shah on Abhishek Banerjee: 'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
  • তৃণমূলকে ভোট দিলে এবার বাংলায় ভাইপোর শাসন৷

  • মথুরাপুরের সভা থেকে দাবি অমিত শাহের৷

  • মমতার পাশাপাশি অভিষেককেও নিশানা শাহের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement