Astrology: চন্দ্রগ্রহণের আগেই বিরল সংযোগে ত্রিকোণ রাজযোগ! সোম থেকেই গোল্ডেন টাইম শুরু ৩ রাশির, গোটা মার্চ জুড়েই কপালে টাকার বৃষ্টি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Trikone Rajyog Rashifal: চন্দ্রগ্রহণের আগের দিন তৈরি হতে চলেছে ত্রিকোণ রাজযোগ৷ একদিকে মালব্য রাজযোগ এবং অন্যদিকে কেন্দ্র-ত্রিকোণ রাজযোগের প্রভাব ভাল সময় আসছে ৩ রাশির জাতক জাতিকার৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই কেন্দ্র-ত্রিকোণ রাজযোগ অত্যন্ত শুভ হতে চলেছে। আয় বৃদ্ধি পাবে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অর্থ নিয়ে দুশ্চিন্তা কমবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ মিলবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বা বিবাহের যোগ তৈরি হতে পারে।
advertisement
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে চলমান সমস্যার অবসান ঘটতে পারে এই ত্রিকোণ যোগের প্রভাবে। অর্থলাভেরও বিরাট সম্ভাবনা রয়েছে। আসছে ভাল সময়৷ কর্মক্ষেত্রে উন্নতির নতুন পথ খুলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশংসা করতে পারেন এবং পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের জন্যও সময়টি শুভ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি অনুকূল সময় হতে পারে।
advertisement
ধনু রাশি: ধনু রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি বা গাড়ি কেনার যোগ তৈরি হতে পারে। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যের দিক থেকেও সময়টি ভাল যাবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )











