advertisement

North 24 Parganas News: মতুয়া ধর্ম মহামেলা ঘিরে সেজে উঠছে ঠাকুরনগর, এবার আরও বড় আয়োজন!

Last Updated:

ঠাকুরনগরে মতুয়া ধর্ম মহামেলার প্রস্তুতি তুঙ্গে। ১৭ তারিখে পুণ্যস্নানের মাধ্যমে মেলার সূচনা হবে। লক্ষাধিক ভক্তের সমাগমের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে!

+
মতুয়া

মতুয়া মেলা

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ঠাকুরনগরে মতুয়া ধর্ম মহামেলার প্রস্তুতি তুঙ্গে, এখন ভক্তসমাগমের অপেক্ষা। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে আসন্ন মতুয়া ধর্ম মহামেলাকে কেন্দ্র করে তাই জোরকদমে চলছে মহা মেলার প্রস্তুতি। মন্দির সাজিয়ে তোলা থেকে শুরু করে বিপুল সংখ্যক ভক্তদের থাকা-খাওয়ার ব্যবস্থা সব মিলিয়ে এখন ঠাকুরবাড়ি চত্বরে ব্যস্ততার ছবি স্পষ্ট। ঠাকুরনগরের এই মেলা বা মতুয়া ধর্ম মহামেলা পশ্চিমবঙ্গের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। মেলা সাধারণত সাত দিন ধরে চলে। মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিসগড়, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসেন। শুধু ভারতই নয়, বাংলাদেশ ও মায়ানমার থেকেও বহু ভক্ত এই মেলায় যোগ দিতে আসেন।
প্রথা অনুযায়ী, মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে পুণ্যস্নানের মধ্য দিয়েই এই মেলার সূচনা হয়। মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ভক্তরা ‘কামনা সাগর’-এ ডুব দিয়ে পুণ্যস্নান করেন। এবছরও সেই তিথি উপলক্ষে ১৭ তারিখে পুণ্যস্নানের বিশেষ যোগ রয়েছে বলে জানিয়েছেন ঠাকুরবাড়ির অন্যতম সদস্য মমতাবালা ঠাকুর। মেলা কমিটি সূত্রে জানা যায়, ১৮৯৭ সালের দিকে বাংলাদেশের ওড়াকান্দিতে এই মেলার সূচনা হয়েছিল। দেশভাগের পর ১৯৪৮ সালে ঠাকুরনগরে এই মেলার আয়োজন শুরু করেন প্রমথরঞ্জন ঠাকুর।
advertisement
করোনা পরিস্থিতির কারণে এক বছর মেলা বন্ধ থাকলেও এরপর থেকে প্রতি বছরই নিয়ম মেনে অনুষ্ঠিত হচ্ছে এই মহামেলা। বারুণী স্নানকে কেন্দ্র করেই মূলত এই মতুয়া ধর্ম মহামেলা অনুষ্ঠিত হয়। লক্ষাধিক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে প্রশাসনের তরফেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে ত্রিপল টাঙানো, অস্থায়ী শৌচালয় নির্মাণ, পানীয় জল এবং ভক্তদের খাবারের ব্যবস্থা সবকিছুতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই মেলার মাঠে বসতে শুরু করেছে বিভিন্ন দোকানপাট। দূরদূরান্ত থেকে বহু মানুষ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এসে ঘুরে দেখছেন প্রস্তুতি। আর কয়েকদিন পরেই শুরু হবে মতুয়া সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী মহামেলা, যার অপেক্ষাতেই এখন রয়েছেন অসংখ্য মতুয়া ভক্তরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মতুয়া ধর্ম মহামেলা ঘিরে সেজে উঠছে ঠাকুরনগর, এবার আরও বড় আয়োজন!
Next Article
advertisement
ফারাহ পাহলভি কে? ইরানের রাজকীয় গৌরব থেকে নির্বাসন, মার্কিন-ইজরায়েল-ইরান যুদ্ধের মধ্যে শেষ সম্রাজ্ঞীর কথা জেনে নিন
ফারাহ পাহলভি কে? ইরানের রাজকীয় গৌরব থেকে নির্বাসন, শেষ সম্রাজ্ঞীর কথা জেনে নিন
  • ফারাহ পাহলভি কে?

  • ইরানের রাজকীয় গৌরব থেকে নির্বাসন

  • মার্কিন-ইজরায়েল-ইরান যুদ্ধের মধ্যে শেষ সম্রাজ্ঞীর কথা জেনে নিন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement