advertisement

‘বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব’, ধরনামঞ্চ থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার!

Last Updated:

ধরনামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বেশি কিছু করলে দিল্লির সরকার ফেলে দেব।” একই সঙ্গে বিজেপিকে সতর্ক করে তিনি বলেন, “বিজেপি সাবধান। জনগণের চেয়ে বড় খবর কেউ রাখতে পারে না।”

‘বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব’, ধরনামঞ্চ থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার!
‘বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব’, ধরনামঞ্চ থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার!
রাজ্য–কেন্দ্র সংঘাতের আবহে আবারও বিজেপিকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন রাজ্যপাল, কেন্দ্রের ভূমিকা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়ে ধরনামঞ্চ থেকে একাধিক মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিজেপিকে সতর্ক করে দিয়ে বলেন, অতিরিক্ত চাপ সৃষ্টি করা হলে দিল্লির সরকারকেও ফেলে দেওয়ার মতো শক্তি রয়েছে বিরোধীদের।
ধরনামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বেশি কিছু করলে দিল্লির সরকার ফেলে দেব।” একই সঙ্গে বিজেপিকে সতর্ক করে তিনি বলেন, “বিজেপি সাবধান। জনগণের চেয়ে বড় খবর কেউ রাখতে পারে না।”
advertisement
advertisement
নতুন রাজ্যপালকে ঘিরেও তীব্র মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “রাজভবনকে দলীয় অফিস বানানোর চেষ্টা চলছে। টাকা বিলোবে। নতুন রাজ্যপাল বিজেপির প্যারেড করা ক্যাডার।” তবে একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, “জেনে রাখুন, বাংলা অন্য। তামিলনাড়ুতে যা করেছেন, বাংলায় করতে আসবেন না।”
advertisement
রাজনৈতিক প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কথাও তুলে আনেন তিনি। মমতা বলেন, “বেচারা নীতিশ কুমার। যে গেছে বিজেপির খপ্পরে, সেই গেছে।” পাশাপাশি তিনি দাবি করেন, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের চাপের রাজনীতি চলছে এবং রাজ্যপালদের ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে।
এদিন রাজ্যের একটি প্রকল্প নিয়েও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আজ থেকেই ‘যুব সাথি’ প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে।
advertisement
ধরনামঞ্চ থেকে দেওয়া মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্র–রাজ্য সম্পর্ক এবং নতুন রাজ্যপালকে ঘিরে রাজনীতির পারদ আরও চড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব’, ধরনামঞ্চ থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার!
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement