advertisement

'লক্ষ্মীর ভাণ্ডারকে ভয়? ঘরের মেয়েদের বাদ দিলে...' ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে বিজেপিকে সাবধান করলেন মমতা!

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন যে মহিলা, কৃষক, মতুয়া, রাজবংশীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে. বিচারব্যবস্থার কাছে হস্তক্ষেপের আবেদন জানান তিনি।

'লক্ষ্মীর ভাণ্ডারকে ভয়? রের মেয়েদের বাদ দিলে...' ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে বিজেপিকে সাবধান করলেন মমতা!
'লক্ষ্মীর ভাণ্ডারকে ভয়? রের মেয়েদের বাদ দিলে...' ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে বিজেপিকে সাবধান করলেন মমতা!
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধরনামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিচারব্যবস্থার কাছে হস্তক্ষেপের আবেদনও জানান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জুডিশিয়ারির কাছে আমার বিনীত অনুরোধ, সাধারণ মানুষকে বিচার দিন। সবাইকে বিচার দিন।” তিনি অভিযোগ করেন, “মহিলা ভোটার, কৃষক, মতুয়া, রাজবংশী, সংখ্যালঘু—সবার নাম কেটে দেওয়া হচ্ছে। অন্য দলের সমর্থনে নোংরা খেলা খেলছে।” মমতা আরও বলেন, “এরা লক্ষ্মীর ভাণ্ডারকে ভয় পায়! ঘরের মেয়েদের বাদ দিলে, কেউ রক্ষা করবে না!”
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর দাবি, বহু মানুষ সমস্ত বৈধ নথিপত্র দেখিয়েও ভোটার তালিকায় নিজেদের নাম রাখতে পারেননি। তাঁর কথায়, “সব নথি দেখিয়েও লাভ হয়নি। তাই আপনাদের কাছে নথি দেখাতে এসেছে। বিচারের দাবিতে এরা এসেছে।” মমতার অভিযোগ ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দিচ্ছে বিজেপি! কিন্তু মহিলাদের বাদ দিলে রক্ষে নেই!
advertisement
তিনি আরও বলেন, “এক কোটি ২৫ লক্ষ মানুষ কাঁদছে। সব নথি থাকা সত্ত্বেও কেন তাদের ভোট ভ্যানিশ করা হল? শুধু বিজেপির ভোট থাকবে? সাধারণ মানুষের ভোট থাকবে না?”
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, ভোটের আগে পরিকল্পিতভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। তিনি বলেন, “ভোটের একমাস আগে দখল করতে চাইছে। মনে রাখবেন, বাংলা তৈরি আছে। নোংরা খেলা খেললে বাংলা রেগে আছে। মনে রাখুন, দিল্লি বেশি দূরে নয়।”
advertisement
এদিন ভবানীপুরের ৪৩টি পরিবারের প্রতিনিধিরা ধরনামঞ্চে উপস্থিত ছিলেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এরা জীবিত মানুষ, অথচ কাগজে এদের মৃত দেখানো হয়েছে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গে আছি। মানুষের পাশে না থাকলে কেউ থাকবে না।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'লক্ষ্মীর ভাণ্ডারকে ভয়? ঘরের মেয়েদের বাদ দিলে...' ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে বিজেপিকে সাবধান করলেন মমতা!
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement