advertisement

Mamata Banerjee: 'দিদি যা বলেছেন...', মমতার কাছে লালবাতি নিয়ে 'বকুনি' খাওয়ার পর জামুড়িয়ার তৃণমূল প্রার্থী কী বললেন?

Last Updated:

Mamata Banerjee: জামুড়িয়ার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হরেরাম সিংকে প্রকাশ্য মঞ্চ থেকেই কড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন?

মমতা বন্দ্যোপাধ্যায় ও হরেরাম সিং (ফাইল ছবি)
মমতা বন্দ্যোপাধ্যায় ও হরেরাম সিং (ফাইল ছবি)
কলকাতা: প্রায় পাঁচ বছর আগেই রাজ্যে প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে মন্ত্রীদের গাড়িতে লালবাতি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে অনেকেই সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়িতে লালবাতির ব্যবহারের ‘চমক’ ব্যবহার করেন।
শনিবার রানিগঞ্জের সভা থেকে তা কার্যত মেনে নিলেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামুড়িয়ার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হরেরাম সিংকে প্রকাশ্য মঞ্চ থেকেই কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন– ছেলে যেন লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘোরার স্পর্ধা না দেখায়।
আরও পড়ুন: ‘বিজেপির দিল্লি অফিস থেকে BLA-দের কাছে ফোন আসছে, বলছে টাকা দেব’! ভোটপ্রচারের শুরুতেই বড় রহস্যফাঁস অভিষেকের
দিদির কাছে ‘বকুনি’ খেয়ে কী বললেন হরেরাম সিং? ছেলের জন্য কি তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে? হরেরাম সিংয়ের এককথায় উত্তর, ‘দিদি যা বলেছেন, ঠিকই বলেছেন। ছেলের খুব রাফ ড্রাইভিং, সেটা একটু দেখতে বলেছেন।’
advertisement
advertisement
আরও পড়ুন: ট্রেনের টিকিট বাতিলের নিয়মে বড়সড় বদল, কনফার্ম টিকিট বাতিল করলে এখন…! যাত্রীরা জানুন
জামুড়িয়ার বিদায়ী বিধায়ক হরেরামের পুত্র প্রেমপাল আসানসোল জেলা তৃণমূলের অন্যতম যুব সম্পাদক। তাঁর গাড়িতে লালবাতি লাগানো নিয়ে আগেও অভিযোগ উঠেছে। আবার শুক্রবার রামনবমী উপলক্ষে জামুড়িয়ার একটি কর্মসূচিতে তাঁর একটি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল ভিডিওতে প্রেমপালকে বলতে শোনা যায়, ”মন্ত্রী ওরাই বানায়। আমার মন্ত্রিপদ দরকার নেই। আমি শুরু থেকেই বিধায়ক, বিধায়কই থাকব।” বিজেপির কটাক্ষ, বিধায়কের ছেলে মনে করেন তিনিই বিধায়ক।
advertisement
দীপক শর্মা
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: 'দিদি যা বলেছেন...', মমতার কাছে লালবাতি নিয়ে 'বকুনি' খাওয়ার পর জামুড়িয়ার তৃণমূল প্রার্থী কী বললেন?
Next Article
advertisement
West Midnapore: ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
  • শুক্রবার রাতে ঘুমের ঘোরে ঘরের উপর গাছ পড়ে মৃত্যু ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার

  • ওই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বৃদ্ধার স্বামী

  • প্রবল ঝড়ে বড় গাছ হঠাৎই উপড়ে তাঁদের ঘরের চালের উপর, দু’জনেই চাপা পড়েন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement