Abhishek Banerjee attacks BJP: 'বিজেপির দিল্লি অফিস থেকে BLA-দের কাছে ফোন আসছে, বলছে টাকা দেব'! ভোটপ্রচারের শুরুতেই বড় রহস্যফাঁস অভিষেকের
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Raima Chakraborty
Last Updated:
Abhishek Banerjee attacks BJP: মঙ্গলবার থেকে ছাব্বিশের ভোটের প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আজ থেকে এই পাথরপ্রতিমার দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি।'
পাথরপ্রতিমা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে প্রচার শুরু করলেন অভিষেক। তাঁর দাবি, ‘বাংলা জেতার পরে আগামী তিন মাসে দিল্লিতে পরিবর্তন হবে। বাংলা থেকেই দিল্লি বদলের লড়াই শুরু হবে।’
অভিষেক বলেন, ‘আজ থেকে এই পাথরপ্রতিমার দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই জেলার মানুষের ঋণ পরিশোধ করব। এখানে এক অঞ্চলে পিছিয়ে ছিলাম ২০২১ সালে। ২০২৪ সালে সব অঞ্চল জিতেছি। এবার শুধু জিতলে চলবে না। এবার ব্যবধান বাড়াতে হবে।’
আরও পড়ুন: তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তৃণমূলের সাক্ষাৎ-অনুরোধ প্রত্যাখ্যান, কারণ কী?
পাথরপ্রতিমা থেকে অভিষেকের মারাত্মক দাবি, ‘বিএলএ-২ এর লিস্ট চলে গেছে বিজেপির হাতে। আমাদের লিস্ট কমিশন থেকে চলে গেছে বিজেপির কাছে। সেই লিস্ট দেখে বিজেপির দিল্লি অফিস থেকে ফোন আসছে। বলছে টাকা দেব, আমাদের হয়ে কাজ করো। আমি বলছি ফোনটা ধরবেন। টাকাটা নেবেন, দর দরাদরি করবেন। দু-হাজার দেব বললে ৫ হাজার নেবেন। ৫ হাজার দেব বললে ২০ হাজার নেবেন। টাকাটা নেবেন আর তৃণমূলের হয়ে ভোট করাবেন।’
advertisement
advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন: ট্রেনের টিকিট বাতিলের নিয়মে বড়সড় বদল, কনফার্ম টিকিট বাতিল করলে এখন…! যাত্রীরা জানুন
তাঁর বক্তব্য, ‘ইঞ্চিতে ইঞ্চিতে এখানে ভোট করাবেন। এর আগে যতবার আমাদের আপনারা আশীর্বাদ করেছেন এখানে। এবারও সেই আশীর্বাদ আমাদের সব জনপ্রতিনিধিকে এখানে করতে হবে।’
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 4:47 PM IST








