advertisement

IPL 2026 : বাংলাদেশ নাকি আইপিএল দেখবে না! ভারতের উপর এত 'রাগ' শেষমেশ গলে জল! বিরাট সিদ্ধান্ত নিল বাংলাদেশের সরকার

Last Updated:

IPL 2026 : আইপিএল ২০২৬ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল বাংলাদেশ। এবার আইপিএল আবার দেখতে পারবেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।

আইপিএল দেখা যাবে বাংলাদেশে!
আইপিএল দেখা যাবে বাংলাদেশে!
কলকাতা : শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকতে পারল না বাংলাদেশ! মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পর বাংলাদেশ ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না বলে সিদ্ধান্ত নেয়। এমনকী ইউনূসের সরকার সিদ্ধান্ত নিয়েছিল, বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ রাখা হবে। তবে শেষ পর্যন্ত পড়শি দেশ নিজেদের সেই সিদ্ধান্তে অনড় থাকতে পারল না।
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশের তথ্যমন্ত্রী জাহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশে আইপিএল সম্প্রচারে আর বাধা নেই। বাংলাদেশে কাটার মাস্টার হিসেবে জনপ্রিয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ। সেই সময়ের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ ঘোষণা করে।
স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখা গেলে সরকার বাধা দেবে না বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। জোর করে কিছু করা হবে না।’
advertisement
advertisement
কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্পাদক রেজাউল করিম লাভলু জানিয়েছেন, ‘স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে। আমাদের কেউ সেটা বন্ধ রাখতে বলেনি।’ পাশাপাশি তিনি বলেছেন, আগের অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার এখন কোনও কার্যকারিতা নেই।
বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলার মধ্যে রাজনীতি ঢোকানো ঠিক নয় এবং তিনি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান। শনিবার থেকে শুরু হয়েছে আইপিএলের ১৯তম আসর। আর এবার বাংলাদেশে আইপিএলের সম্প্রচারে বাধা থাকল না।
advertisement
আরও পড়ুন- কেকেআরের বিরুদ্ধে নামার আগেই জোড়া বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স! কাজ সহজ হল নাইটদের!
বাংলাদেশে সরকার পরিবর্তন হতেই আইপিএল দেখানোর সিদ্ধান্তও বদলে গেছে। জাহির উদ্দিন বলেছেন, ‘আমাদের কাছে আইপিএল সম্প্রচারের জন্য কেউ আবেদন করেনি। আমরা খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। বিষয়টাকে আমরা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখব, এবং কোনো চ্যানেল আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করলে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব।’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026 : বাংলাদেশ নাকি আইপিএল দেখবে না! ভারতের উপর এত 'রাগ' শেষমেশ গলে জল! বিরাট সিদ্ধান্ত নিল বাংলাদেশের সরকার
Next Article
advertisement
Mamata Banerjee: যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
  • মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়ায় যুবসাথী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন

  • যুবসাথী প্রকল্প ভাতা নয়, এটি হাতখরচের মতো জানান মমতা

  • বিজেপির বিরুদ্ধে আদিবাসী ও নারী নির্যাতনের অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement