advertisement

Assembly Election 2026: ভাইরাল ভিডিওতে ভয়ঙ্কর ছবি, ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান... কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন

Last Updated:

তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ক্যারাম খেলছিলেন তিনজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান, সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই কঠিন পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন!

ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
বীরভূম,সৌভিক রায়: এপ্রিল মাসের ২৩ তারিখ প্রথম দফায় বীরভূম জেলায় ১১ টি বিধানসভায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রায় প্রত্যেকটি দলের প্রার্থীরা এবং নেতৃত্ববৃন্দরা তাদের দলীয় প্রচার শুরু করে দিয়েছেন। এর পাশাপাশি ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই কারণে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। তবে এরই মাঝে কেন্দ্রীয় বাহিনীর এক অন্য ছবি ধরা পড়ল বীরভূমের সিউড়ির জেলা তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে। শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর ক্যারাম খেলার একটি ভিডিও সমাজ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন কেন্দ্র বাহিনীর জওয়ান তৃণমূলের দলীয় কার্যালয় এর ভিতর তিনজন যুবকের সঙ্গে ক্যারাম খেলছেন।
আরও একজন জাওয়ান পিছনে দাঁড়িয়ে খেলা দেখছিলেন এবং অপর একজন চেয়ারে বসে খেলা দেখছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তরজা শুরু হয়। বীরভূমের সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যাঁদেরকে ভোট সুষ্ঠুভাবে করার দায়িত্ব দেওয়া হয়েছে তারাই যদি এমন কাজ করে তাহলে কীভাবে চলবে।” সিউড়ির তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ক্যারাম খেলার ঘটনার পরে এইদিন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (ECI) সেই তিনজন কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে বরখাস্ত করেন। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানানো হয় ‘নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা পূর্ণ সমর্থন জানায়।’
advertisement
advertisement
বীরভূম জেলার বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে আবারও অনুব্রত মণ্ডলের উপরই ভরসা রাখছে তৃণমূল রাজ্য নেতৃত্ব? ২০২১ সালের নির্বাচনের মতোই কি এবারও জেলার নির্বাচনী রণকৌশলের কেন্দ্রে দেখা যাবে তাঁকে? এই প্রশ্নগুলিকেই সামনে রেখে নতুন করে চর্চা শুরু হয়েছে বীরভূমের রাজনৈতিক অঙ্গনে। চন্দ্রনাথ সিনহা বলেন, বিজেপি বারবার দিল্লি থেকে বাংলাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাইছে। সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ঐক্যের বার্তা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে। তাঁর কথায়, বাংলায় সব ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করে, আর সেই ঐক্য নষ্ট করার চেষ্টা চলছে বলেই বিরোধীদের বিরুদ্ধে সরব হন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Assembly Election 2026: ভাইরাল ভিডিওতে ভয়ঙ্কর ছবি, ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান... কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন
Next Article
advertisement
Mamata Banerjee: যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
  • মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়ায় যুবসাথী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন

  • যুবসাথী প্রকল্প ভাতা নয়, এটি হাতখরচের মতো জানান মমতা

  • বিজেপির বিরুদ্ধে আদিবাসী ও নারী নির্যাতনের অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement