advertisement

Iran War: রাত ৯টার মধ্যে বন্ধ সব দোকানপাট, রেস্তোরাঁ-শপিং মল, জ্বালানি সংকটে এবার বিরাট পদক্ষেপ মিশরে! প্রহর গুনছে বাকি বিশ্বও

Last Updated:

Iran War: জ্বালানি সংকটে ভুগছে গোটা বিশ্ব। এরই মধ্যে অভিনব পদক্ষেপ নিল মিশরের সরকার। কী কী নির্দেশ দেওয়া হল সরকারের তরফে?

এ কী অবস্থা মিশরে!
এ কী অবস্থা মিশরে!
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয় করতে মিশর সরকার একটি বিশেষ নির্দেশ জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সে দেশের সব দোকানপাট, রেস্তোরাঁ ও শপিং সেন্টার রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। সরকারের এই ‘ব্যতিক্রমী পদক্ষেপের’ আওতায় রাস্তার ল্যাম্পপোস্ট এবং বিজ্ঞাপনের আলোকসজ্জাও কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মিশরের ব্যস্ত রাস্তাগুলো অন্ধকারে ডুবে আছে।
এদিকে, ইরানের তেহরানে অবস্থিত সে দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় ‘ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইইউএসটি)’ মার্কিন ও ইজরায়েলি বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই সব ভিডিওতে দেখা যায়, ক্যাম্পাসজুড়ে ধ্বংসস্তূপ পড়ে আছে ও বিভিন্ন ভবন থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে।
advertisement
advertisement
অপরদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তেহরানের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে আমেরিকা–ইজরায়েল। হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ঘটনাস্থলে উপস্থিত একজন সংবাদকর্মী জানান, স্থানীয় সময় রাত ১০টার দিকে এই হামলা চালানো হয়।
advertisement
হামলায় কেউ নিহত না হলেও নয়জন আহত হয়েছেন। এতে ২০টির বেশি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার ভোরে ফার্স নিউজ ও মেহর নিউজের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক ভবনের এক পাশ বিধ্বস্ত হয়ে গেছে। রান্নাঘর ও বসার ঘর ধ্বংসস্তূপে ঢাকা পড়েছে এবং পার্কিংয়ে থাকা গাড়িগুলো ধুলোর আস্তরণে ঢেকে আছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran War: রাত ৯টার মধ্যে বন্ধ সব দোকানপাট, রেস্তোরাঁ-শপিং মল, জ্বালানি সংকটে এবার বিরাট পদক্ষেপ মিশরে! প্রহর গুনছে বাকি বিশ্বও
Next Article
advertisement
Mamata Banerjee: যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
  • মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়ায় যুবসাথী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন

  • যুবসাথী প্রকল্প ভাতা নয়, এটি হাতখরচের মতো জানান মমতা

  • বিজেপির বিরুদ্ধে আদিবাসী ও নারী নির্যাতনের অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement