Bangla News: নদীতে শৌচকর্ম! করিমপুরে অসাবধানতাবশত ভৈরব নদীর জলে পড়ে মহিলার মৃত্যু
- Reported by:Mainak Debnath
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: করিমপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন তিনি। পথে করিমপুরে বাজিতপুরে ভৈরব নদী সংলগ্ন ব্রিজের নিচে টোটো দাঁড় করিয়ে শৌচকর্মের জন্য নদীর ধারে যান, সেখানেই নদীর জলে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।
করিমপুর, মৈনাক দেবনাথ: করিমপুর বাজিতপুর ভৈরব নদীতে ব্রিজের নিচে মহিলার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ। নদিয়ার মুরুটিয়া থানার অন্তর্গত বালিয়াডাঙ্গা কালীমন্দির পাড়ার বাসিন্দা রুনু স্বর্ণকার, বয়স আনুমানিক ৬০, এদিন তার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, এদিন করিমপুর বাজিতপুর ব্রিজের নিচে ভৈরব নদীর জলে মহিলার দেহ উদ্ধার হয়।
স্থানীয় লোকজনদের থেকে জানা যায়, ওই মহিলা কোনও কারনে জলাশয়ের কাছে এসেছিলেন এরপর হয়ত অসাবধানতাবশত জলের মধ্যে পড়ে যান। তবে এর কিছুক্ষণ পরেই স্থানীয় এক ব্যক্তি ওই মহিলাকে জলাশয়ে ভাসতে দেখেন। এরপরই খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। এরপর পুলিশ এসে জল থেকে মহিলার দেহ উদ্ধার করে করিমপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
advertisement
আরও পড়ুনঃ ডিপ ফ্রিজে বরফ জমে পাহাড়! ১-২ ঘণ্টার ডিফ্রস্ট দরকার নেই, ১০ মিনিটেই গলে জল! বিনা পয়সার এই কৌশলে সব গৃহিণীর মুশকিল আসান
পরিবার সূত্রে খবর, ওইদিন তিনি করিমপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন তিনি। পথে করিমপুরে বাজিতপুরে ভৈরব নদী সংলগ্ন ব্রিজের কাছে শৌচকর্ম করার জন্য তিনি টোটো চালককে ফিরে যেতে বলেন। এরপরই তিনি বাজিতপুর ব্রিজের নিচে যান শৌচ কর্ম করার জন্য এবং সেখানেই জলশৌচ করার সময় অসাবধানতাবশত জলে পড়ে যান তিনি তেমনটাই অনুমান। এছাড়াও জানা যায় ওই মহিলার একটি পায়ে সমস্যা ছিল স্বাভাবিকভাবে হাটতে তিনি পারতেন না আর সেই কারণেই অসাবধানতাবশত পড়ে যাওয়ার সন্দেহই জোরালো হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অনেক টোটকা মেনেও কিছুতেই যাচ্ছে না টিকিটিকি? এবারে শুধু ১ টাকা খরচ করুন, বাড়ির ত্রিসীমানায় আসবে না কিছুতেই
স্থানীয় বাসিন্দা ও পরিবারের অনুমান, শৌচকর্মের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িকভাবে উত্তেজনা ছড়ায় ঘটনার তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।
Location :
Nadia,West Bengal
First Published :
Mar 29, 2026 2:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Bangla News: নদীতে শৌচকর্ম! করিমপুরে অসাবধানতাবশত ভৈরব নদীর জলে পড়ে মহিলার মৃত্যু











