advertisement

দাম্পত্য কলহ মোড় নিল অন্য দিকে! কসবার বোসপুকুর রোডে রক্তাক্ত পরিণতি বধুর, কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Last Updated:

কসবার বোসপুকুর রোডে খুন। স্ত্রীকে খুন করল স্বামী। ছুরি দিয়ে পেটে একের পর এক আঘাত। ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।

দাম্পত্য কলহ মোড় নিল অন্য দিকে! কসবার বোসপুকুর রোডে রক্তাক্ত পরিণতি বধুর, কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
দাম্পত্য কলহ মোড় নিল অন্য দিকে! কসবার বোসপুকুর রোডে রক্তাক্ত পরিণতি বধুর, কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
দক্ষিণ কলকাতার কসবার বোসপুকুর রোডে গৃহবিবাদ রূপ নিল মর্মান্তিক খুনে। স্ত্রীর উপর ছুরি নিয়ে চড়াও হয়ে তাঁকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার (২৯ মার্চ, ২০২৬) সকাল প্রায় ৬টা ৩০ মিনিট নাগাদ খবর আসে যে, বোসপুকুর রোডের ১৭৫ নম্বর বাড়ির বাসিন্দা স্বপ্না সিং (৪২), স্বামী বিনোদ সিং, তাঁকে ভোর ৫টা ৩০ মিনিটে ছুরিকাঘাতের জখম নিয়ে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিবি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ভোর প্রায় ৪টা নাগাদ বাড়ির ভিতরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক সমস্যা নিয়ে বচসা বাধে। অভিযোগ, সেই বচসা চরমে পৌঁছলে অভিযুক্ত স্বামী বিনোদ সিং ছুরি দিয়ে স্বপ্না সিংয়ের পেটে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
advertisement
মৃতার মেয়েকে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জানা গিয়েছে, তাঁর বাবাই এই হামলা চালিয়েছেন। ঘটনার পরই অভিযুক্তকে আটক করে কসবা থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দাম্পত্য কলহ মোড় নিল অন্য দিকে! কসবার বোসপুকুর রোডে রক্তাক্ত পরিণতি বধুর, কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Next Article
advertisement
West Midnapore: ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
  • শুক্রবার রাতে ঘুমের ঘোরে ঘরের উপর গাছ পড়ে মৃত্যু ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার

  • ওই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বৃদ্ধার স্বামী

  • প্রবল ঝড়ে বড় গাছ হঠাৎই উপড়ে তাঁদের ঘরের চালের উপর, দু’জনেই চাপা পড়েন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement