advertisement

Assembly Election 2026: ভোট বড়ই বালাই, হাটে বসে সবজি বেচলেন রানিবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু, দেখুন

Last Updated:

Assembly Election 2026: হাটে প্রচারে গিয়ে দাড়িপাল্লা হাতে সবজি বিক্রি বিজেপি প্রার্থী‌র। নির্বাচনী প্রচারে ভিন্ন স্বাদের ছবি ধরা পড়ল বাঁকুড়ার জঙ্গলমহলে। হাটে প্রচার করতে গিয়ে সটান দাড়িপাল্লা হাতে সবজি বিক্রি করতে বসে গেলেন বিজেপির রানিবাঁধ বিধানসভার প্রার্থী ক্ষুদিরাম টুডু।

পদ্মপ্রার্থী বেচছেন হাটে বসে সবজি
পদ্মপ্রার্থী বেচছেন হাটে বসে সবজি
বাঁকুড়াঃ “হাট বসেছে শুক্রবারে, বক্সীগঞ্জের পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে।” হাটে প্রচারে গিয়ে দাড়িপাল্লা হাতে সবজি বিক্রি বিজেপি প্রার্থী‌র। নির্বাচনী প্রচারে ভিন্ন স্বাদের ছবি ধরা পড়ল বাঁকুড়ার জঙ্গলমহলে। হাটে প্রচার করতে গিয়ে সটান দাড়িপাল্লা হাতে সবজি বিক্রি করতে বসে গেলেন বিজেপির রানিবাঁধ বিধানসভার প্রার্থী ক্ষুদিরাম টুডু। রানিবাঁধ ব্লকের ঝিলিমিলির পড়াডিহী হাটে এই অভিনব প্রচারের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ।
এদিন সাত সকালে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পড়াডিহী হাটে জনসংযোগে যান রানীবাঁধ বিধানসভার পদ্মপ্রার্থী ক্ষুদিরাম টুডু। হাটে উপস্থিত ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে এলাকার মানুষের সমস্যার কথা শোনেন। এরই মাঝে আচমকাই এক সবজি বিক্রেতার পাশে বসে দাড়িপাল্লা হাতে সবজি বিক্রি করতে দেখা যায় তাকে। কুমড়ো, বেগুন, লাউ পুঁইশাক-সহ বিভিন্ন সবজি বিক্রি করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অনেক টোটকা মেনেও কিছুতেই যাচ্ছে না টিকিটিকি? এবারে শুধু ১ টাকা খরচ করুন, বাড়ির ত্রিসীমানায় আসবে না কিছুতেই
হাটে বসে সবজি বিক্রি করতে হচ্ছে প্রার্থীকে পদ্মপ্রার্থী ক্ষুদিরাম টুডু সটান জবাব, কৃষক পরিবারের সন্তান, ছোটতে হাটে সবজি বিক্রি করেছি। তাই মধ্যে নতুনত্ব কিছু নেই। জঙ্গলমহলের এই পড়াডিহী হাট স্থানীয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার জন্য এই হাটেই ভিড় জমান এলাকার মানুষজন। সেই কারণেই মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে তিনি এখানে এসেছিলেন। এক পরিচিতকে সবজি বিক্রি করতে দেখেই নিজের ছোটবেলায় ফিরে যাওয়া।
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Assembly Election 2026: ভোট বড়ই বালাই, হাটে বসে সবজি বেচলেন রানিবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু, দেখুন
Next Article
advertisement
West Midnapore: ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
  • শুক্রবার রাতে ঘুমের ঘোরে ঘরের উপর গাছ পড়ে মৃত্যু ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার

  • ওই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বৃদ্ধার স্বামী

  • প্রবল ঝড়ে বড় গাছ হঠাৎই উপড়ে তাঁদের ঘরের চালের উপর, দু’জনেই চাপা পড়েন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement