advertisement

Dog Attack: কুকুরের আক্রমণের জেরে আহত হনুমান, স্থানীদের তৎপরতায় প্রাণরক্ষা প্রাণীটির

Last Updated:

Dog Attack: কুকুরের কামড়ের জেরে আহত হল একটি হনুমান। পাঁচটি কুকুরের আক্রমণে গুরুতর ভাবে আহত হল একটি হনুমান। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার পুকুরিয়া গ্রামে।

কুকুরের কামড়ে আহত হনুমান
কুকুরের কামড়ে আহত হনুমান
ঝাড়গ্রাম, রাজু সিং: কুকুরের কামড়ের জেরে আহত হল একটি হনুমান। পাঁচটি কুকুরের আক্রমণে গুরুতর ভাবে আহত হল একটি হনুমান। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার পুকুরিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, খাবারের খোঁজে ঘোরাফেরা করার সময় পাঁচটি কুকুর মিলে হনুমানটিকে তাড়া করে ধরে ফেলে এবং কামড়াতে শুরু করে।
এই সময় এলাকার যুবক বিশাল রায় ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ হনুমানটিকে কুকুরের হাত থেকে উদ্ধার করেন। তিনি দ্রুত হনুমানটিকে জল দেন এবং ছায়াযুক্ত জায়গায় বসিয়ে প্রাথমিকভাবে সাহায্য করেন। এরপরই তিনি পুকুরিয়া বিটের বন দফতরের অফিসে খবর দেন।
advertisement
advertisement
ওই যুবক বিশাল রায় জানান, কুকুরগুলো অত্যন্ত আগ্রাসী হয়ে ওঠে এবং তিনি সময় মতো না পৌঁছালে হনুমানটিকে মেরে ফেলতে পারত। খবর পাওয়ার পর পুকুরিয়া বিট অফিসার সোমনাথ ঘোষের তৎপরতায় বনদফতরের কর্মীরা ঝাড়গ্রাম থেকে ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।
advertisement
উদ্ধারের পর স্থানীয় ওই যুবক বিশাল রায় বন দফতরের কর্মীদের কাছে আবেদন করেন, আহত হনুমানটিকে যথাযথ চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার জন্য। স্থানীয়দের মতে, বন দফতরের সচেতনতা বৃদ্ধির ফলেই সাধারণ মানুষ এখন বন্যপ্রাণী রক্ষায় আরও এগিয়ে আসছেন। এই ঘটনাও তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। পাশাপাশি ওই হনুমানটি সুস্থ হওয়ায় খুশী স্থানীয় মানুষও।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/ঝাড়গ্রাম/
Dog Attack: কুকুরের আক্রমণের জেরে আহত হনুমান, স্থানীদের তৎপরতায় প্রাণরক্ষা প্রাণীটির
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement