advertisement

Jhargram News: গ্রামে গ্রামে গভীর রাত পর্যন্ত চোখে ঘুম নেই কারোর, ডাকাত রুখতে জঙ্গলমহলে অতন্দ্র প্রহরা! সত্যিটা জানুন

Last Updated:

Jhargram News: ডাকাতির আশঙ্কায় ঘুম উড়েছে মানুষের। স্বেচ্ছায় রাত জেগে চলছে পাহার দেওয়ার কাজ। শুধুমাত্র গুজবে কান দিয়ে গ্রামে গ্রামে বাড়ছে আতঙ্ক। ময়দানে পুলিশ, প্রশাসন।

গ্রামে রাতের পাহারা
গ্রামে রাতের পাহারা
ঝাড়গ্রাম, রাজু সিং: ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকায় সাম্প্রতিক সময়ে ডাকাতির আশঙ্কা ঘিরে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। গুজবের জেরে বহু গ্রামে রাতভর স্বেচ্ছায় পাহারায় নেমেছেন গ্রামবাসীরা। বাঁশ ও লাঠি হাতে দল বেঁধে পাহারার ছবি যেন অতীতের ভয়াবহ স্মৃতিকে আবার ফিরিয়ে আনছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের মানিকপাড়া, সাঁকরাইল, গোপী বল্লভপুর সহ বেশ কয়েকটি গ্রামে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো, দরজা ভাঙচুর ও কাগজপত্র নষ্ট করার মতো ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়েছে। তবে নির্দিষ্ট তথ্য এখনও সামনে আসেনি।
আরও পড়ুন: হাওয়ার গতিতে ছুটছিল বাইক, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা গার্ডরেলে! শঙ্করপুরে প্রাণ গেল তরতাজা যুবকের
দরজা ভাঙার ঘটনাই গুজবের সঙ্গে মিশে আতঙ্ককে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন এলাকাবাসী। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু অসাধু ব্যাক্তি গুজব ছড়াচ্ছে। যদিও পুলিশ জানিয়েছে গুজবে কান না দেওয়ার জন্য। তবুও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
advertisement
advertisement
আরও পড়ুন: আগে গ্রেফতার হয়েছিল স্ত্রী, এবার মাদক পাচার করতে গিয়ে হাতনাতে ধরা পড়ল স্বামী! গোপন অভিযানে বড় সাফল্য
এই আতঙ্কের আবহে চলছে মাধ্যমিক পরীক্ষা। নিরাপত্তাহীনতার পরিবেশ পরীক্ষার্থীদের মানসিক স্থিরতায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা। ঘটনায় এসডিপিও সমিম বিশ্বাস সেই সমস্ত বেশ কিছু গ্রামে রাতে গিয়ে পরিস্থিতি স্পষ্ট করে দেন এবং নিরাপত্তা নিয়েও আশ্বাস দেন। ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, গুজবে কান না দিয়ে শান্ত থাকার জন্যে। পুলিশ সমস্ত জায়গায় টহল দেবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: গ্রামে গ্রামে গভীর রাত পর্যন্ত চোখে ঘুম নেই কারোর, ডাকাত রুখতে জঙ্গলমহলে অতন্দ্র প্রহরা! সত্যিটা জানুন
Next Article
advertisement
Centre State Conflict: দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! পাল্টা বদলির নির্দেশ নবান্নের, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! নারাজ রাজ্য, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
  • দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির সিপি-কে ডেপুটেশনে চাইল কেন্দ্র৷

  • দুই অফিসারকে দিল্লি পাঠাতে নারাজ রাজ্য৷

  • ফের কেন্দ্র- রাজ্য সংঘাতের আশঙ্কা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement