advertisement

Siliguri News: আগে গ্রেফতার হয়েছিল স্ত্রী, এবার মাদক পাচার করতে গিয়ে হাতনাতে ধরা পড়ল স্বামী! গোপন অভিযানে বড় সাফল্য

Last Updated:

Darjeeling News: মাদক পাচারের খবর পেয়ে নকশাবাড়ি থানার গোপন অভিযানে বড় সাফল্য। হাতনাতে ধরা পড়ল পাচারকারী। উদ্ধার বিপুল পরিমান নিষিদ্ধ মাদক। আগে গ্রেফতার হয়েছিল ধৃতের স্ত্রীও।

জালে মাদক পাচারকারী
জালে মাদক পাচারকারী
নকশালবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: মাদক ডিলেভারির ছক। কিন্তু পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। পুলিশের জালে মাদক ব্যবসায়ী। অভিযান চালিয়ে ধৃতের কাছে থেকে উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকার মাদক সামগ্রী। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, মাদক পাচার করতে এলে পুলিশ তাকে হাতেনাতে পাকড়াও করেছে। রাতের অন্ধকারে রেলস্টেশনের ধারে মাদক ডেলিভারি করার আগেই গ্রেফতার হয়েছে মাদক ব্যবসায়ী। নকশালবাড়ির রথখোলা এলাকায় ঘটনা। ধৃতকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ১০০ গ্ৰাম ব্রাউন সুগার এবং ১৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী ট্রলার, চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের! সম্বল হারিয়ে পরিবারে হাহাকার
জানা গিয়েছে, এদিন রাতে নকশালবাড়ি রাজ্যে সড়কে মাদক পাচারের খবর পায় পুলিশ। রাতের অন্ধকারে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তারপর তল্লাশি চালাতেই অভিযুক্তের জামার ভেতর থেকে উদ্ধার হয়েছে ১০০ গ্ৰাম ব্রাউন সুগার এবং ১৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ। পরে অভিযুক্তকে গ্ৰেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: আগে কাছে গেলেই গা ঘিনঘিন করত, এখন সেখানেই দাঁড়িয়ে থাকে লোকে! আইসি’র উদ্যোগে ভোলবদল হাসপাতালের
জানা গিয়েছে, ধৃতের নাম সঞ্জয় সাহানি। সে পানিট্যাঙ্কির গৌরসিং জোতের বাসিন্দা। অভিযুক্ত সঞ্জয় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তের স্ত্রীকেও মাদক কারবারের অভিযোগ আগেও গ্ৰেফতার করেছিল পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: আগে গ্রেফতার হয়েছিল স্ত্রী, এবার মাদক পাচার করতে গিয়ে হাতনাতে ধরা পড়ল স্বামী! গোপন অভিযানে বড় সাফল্য
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement