South 24 Parganas News: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী ট্রলার, চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের! সম্বল হারিয়ে পরিবারে হাহাকার

Last Updated:

South 24 Parganas News: কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পণ্যবাহী ট্রলার দুর্ঘটনার জেরে প্রাণ হারালেন এক শ্রমিক। ট্রলারের নীচে চাপা পড়ে প্রাণ গিয়েছে তাঁর। এলাকায় শোকের ছায়া।

দুর্ঘটনাগ্রস্থ ট্রলার
দুর্ঘটনাগ্রস্থ ট্রলার
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগণা, বিশ্বজিৎ হালদার: কাকদ্বীপে পণ্যবাহী ট্রলার দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম সমর দলুই (৪৪)। তিনি সাগরের ঘোড়ামারা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে কাকদ্বীপের রুপচাঁদ ঘাট থেকে রওনা দেয় দির্ঘটনাগ্রস্থ ট্রলারটি।
ভূসিমাল সামগ্রী বোঝাই করে ‘মা করুনাময়ী’ নামের ওই ট্রলার ঘোড়ামারার উদ্দেশে রওনা দেয়। কাকদ্বীপ বন্দরের কাছে কালনাগিনী খালে পৌঁছনোর পর হঠাৎই ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় ট্রলারের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন শ্রমিক সমর দলুই।
আরও পড়ুন: আগে কাছে গেলেই গা ঘিনঘিন করত, এখন সেখানেই দাঁড়িয়ে থাকে লোকে! আইসি’র উদ্যোগে ভোলবদল হাসপাতালের
স্থানীয়দের তৎপরতায় তাঁকে দ্রুত উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে ট্রলারটি উল্টে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উদ্ধারের কাজ প্রশাসন দ্রুততার সঙ্গে শুরু করে।
advertisement
advertisement
অ্যদিকে এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে চা়্চল্য ছড়িয়েছে এলাকায়। এছাড়াও পরিবাররে রোজগেরে সদস্যকে হারিয়ে সংসার কীভাবে চলবে, সেই চিন্তা ঘিরে ধরেছে পরিবারের সদস্যদের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী ট্রলার, চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের! সম্বল হারিয়ে পরিবারে হাহাকার