advertisement

Jalpaiguri News: ময়লা সংগ্রহেও প্রযুক্তির ছোঁয়া! বাঁশির বদলে গান, ভ্যানে বসবে ট্র্যাকার, শহরের ভোলবদলে একগুচ্ছ পরিকল্পনা পৌরসভার

Last Updated:

Jalpaiguri News: রোজ সকালে বাঁশি শুনে বোঝা যায় ময়লা সংগ্রহের গাড়ি এসে গিয়েছে। তবে এবার আর বাঁশি বাজবে না, বরং জলপাইগুড়ির মানুষ শুনবে গান। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা।

+
ময়লা

ময়লা সংগ্রহে জলপাইগুড়ি পৌরসভার অভিনব উদ্যোগ

জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ গৃহস্থের আবর্জনা সংগ্রহ হবে সুরের ছন্দে! প্রযুক্তির ছোঁয়ায় এবার আর বাঁশি নয়, ময়লা সংগ্রহের জন্য বাজবে সুর, তাল, ছন্দময় গান। জলপাইগুড়িতে ময়লা সংগ্রহের ক্ষেত্রে এবার প্রযুক্তির ছোঁয়া। ভ্যানে বাঁশির বদলে বাজবে গান। শহরকে আরও পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে একাধিক নতুন উদ্যোগ নিতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা। পৌরসভার আসন্ন বাজেটে এমনই কিছু অভিনব পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে, যার লক্ষ্য শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করা।
পৌরসভার তরফে জানানো হয়েছে, শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন বাড়ি বাড়ি থেকে ময়লা সংগ্রহ করতে যে ভ্যানগুলি ঘোরে, সেগুলিতে বসানো হবে বিশেষ ট্র্যাকার ব্যবস্থা। এই প্রযুক্তি চালু হলে পৌরসভার উচ্চপদস্থ কর্তৃপক্ষ সহজেই জানতে পারবেন কোন গাড়ি কোন এলাকায় পরিষেবা দিচ্ছে, দিনে কতবার ময়লা সংগ্রহ করছে এবং নির্ধারিত রুট ঠিকমতো অনুসরণ করা হচ্ছে কিনা। এর ফলে পরিষেবা আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে বলেই মনে করছে পৌর কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুনঃ চকলেট আর খেলনা দিয়ে শিশুদের টোপ, রায়গঞ্জে ‘ছেলেধরা’ সন্দেহে হাতেনাতে পাকড়াও এক যুবক! ঘুম উড়েছে অভিভাবকদের
এই প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী জানান, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে ধীরে ধীরে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে পরিষেবা আরও দ্রুত এবং কার্যকর করা যায়। শুধু ট্র্যাকারই নয়, ময়লা সংগ্রহের ভ্যানগুলিতে আরও একটি মানবিক ও আকর্ষণীয় পরিবর্তনও আনা হচ্ছে। এতদিন ভ্যান থেকে বাঁশি বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হত। এবার সেই বাঁশির পরিবর্তে ভ্যানগুলিতে বাজবে গান।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পৌরসভার মতে, গান বাজলে মানুষের মন ভাল থাকবে, পাশাপাশি সহজেই বোঝা যাবে ময়লা সংগ্রহের গাড়ি এলাকায় পৌঁছে গিয়েছে। এতে বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে ময়লা তুলে দেবেন। পৌরসভার সূত্রে জানা খবর, জলপাইগুড়ি শহরের মোট ২৫টি ওয়ার্ডেই ধাপে ধাপে এই পরিষেবা চালু করা হবে। প্রশাসনের আশা, প্রযুক্তি ও মানুষের অংশগ্রহণ এই দুইয়ের সমন্বয়ে শহরের পরিচ্ছন্নতা আরও এক ধাপ এগোবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: ময়লা সংগ্রহেও প্রযুক্তির ছোঁয়া! বাঁশির বদলে গান, ভ্যানে বসবে ট্র্যাকার, শহরের ভোলবদলে একগুচ্ছ পরিকল্পনা পৌরসভার
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement