advertisement

Sikkim Tourism Kala Patthar: কালো পাথরের উপর শ্বেতশুভ্র বরফের খেলা, রুক্ষ হলেও 'কালা পাথার' মন ভিজিয়ে দেয়! অফবিট সিকিমের খোঁজ

Last Updated:
Sikkim Tourism Kala Patthar: আকাশচুম্বী পাহাড়গুলো কুচকুচে কালো পাথরে তৈরি, যা বছরের প্রায় সব সময়ই ধবধবে সাদা বরফে ঢাকা থাকে। একবার গেলে আর ফিরতে ইচ্ছে করবে না। জানুন...
1/8
গ্রীষ্ম হোক বা শীত-- সিকিম সব ময়ই পর্যটকের সমাগমে মুখর। কলকাতা বা বঙ্গবাসীর পছন্দের তালিকাতেও থাকে হিমালয়ের কোলের ছোট্ট রাজ্যটি। পাহাড়ি জনপদের রূপের আকর্ষণ কম নয়। মরসুমভেদে বদলায় তার সৌন্দর্য।

2/8
অক্টোবর, নভেম্বর সিকিম ঘোরার জন্য আদর্শ ঠিকই। তবে এপ্রিল-মে মাসও এখানে ভ্রমণের ভাল সময়। এই সময় যেমন সর্বত্র ঠান্ডার কাঁপুনি থাকে না, ঠিক তেমনই গরমও থাকে না। এমন সময় সিকিম ভ্রমণের পরিকল্পনা করলে কোন কোন জায়গা রাখবেন তালিকায়?

3/8
লাচুং বা ইয়ামথাং ভ্যালির পরিচিত ভিড় ছাড়িয়ে যারা একটু নির্জনতা আর আদিম প্রকৃতির স্বাদ নিতে চান, তাদের জন্য বর্তমানের সেরা গন্তব্য হলো 'কালা পাথার'। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি যেন এক জীবন্ত সাদা-কালো ক্যানভাস।

4/8
কালা পাথারের নামকরণের সার্থকতা লুকিয়ে আছে এর ভৌগোলিক বৈচিত্র্যে। এখানে আকাশচুম্বী পাহাড়গুলো কুচকুচে কালো পাথরে তৈরি, যা বছরের প্রায় সব সময়ই ধবধবে সাদা বরফে ঢাকা থাকে।

5/8
কালো পাথরের খাঁজে সাদা তুষারের এই বৈপরীত্য এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে, যা ক্যামেরার ফ্রেমে বন্দি করা সাধারণ কোনও লেন্সের পক্ষে কঠিন।

6/8
লাচুং থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই কালা পাথার। ইয়ামথাং ভ্যালি যাওয়ার পথেই একটি নির্দিষ্ট মোড় থেকে কালা পাথারের রাস্তা আলাদা হয়ে যায়। দুর্গম চড়াই আর পাথুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় রোমাঞ্চের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। পথের দুই ধারে দেখা মেলে পাইন আর রডোডেনড্রনের বন। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে গাছপালা কমতে থাকে এবং চারপাশ আদিম ও রুক্ষ তুষার মরুভূমির রূপ নেয়।

7/8
যাঁরা বরফ ভালোবাসেন, তাঁদের জন্য কালা পাথার এক আদর্শ স্থান। ইয়ামথাং বা জিরো পয়েন্টে অনেক সময় বরফ না পাওয়া গেলেও, উচ্চতা বেশি হওয়ার কারণে কালা পাথারে প্রায় সারা বছরই বরফের দেখা মেলে। এখানকার নিস্তব্ধতা এতটাই গভীর যে কেবল বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছুই কানে আসে না। এখানকার হিমশীতল পরিবেশ আর মেঘেদের লুকোচুরি খেলা পর্যটকদের মুহূর্তেই ক্লান্তিকর নাগরিক জীবন ভুলিয়ে দেয়।

8/8
এই স্থানটি অত্যন্ত উঁচুতে অবস্থিত হওয়ায় অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে। তাই হার্টের সমস্যা বা শ্বাসকষ্ট থাকলে বাড়তি সতর্কতা প্রয়োজন।