advertisement

Katwa Accident: বাজার করতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না স্বামীর, লরির ধাক্কায় ঘুচল সিঁদুর, ৩ মেয়েকে নিয়ে পথে বসার জো মহিলার

Last Updated:

Katwa Accident: মঙ্গলবার সকালে কাটোয়ার কড়ুই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক ক্ষোভ। ৩ মেয়েকে নিয়ে পথে বসার জো মহিলার।

কাটোয়ায় লরির ধাক্কায় ব্যক্তির মৃত্যু
কাটোয়ায় লরির ধাক্কায় ব্যক্তির মৃত্যু
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের কাটোয়ার কড়ুই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালে সাইকেল নিয়ে বাজার করতে যাওয়ার সময় পিছন থেকে একটি দ্রুতগামী লরি ধাক্কা মারে যুবককে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বাপি ঘোষ (৪২)। তার বাড়ি কাটোয়া থানার ভালশুনি গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ভালশুনি গ্রাম থেকে সাইকেলে করে কড়ুই বাসস্ট্যান্ডে বাজার করতে আসছিলেন বাপি ঘোষ। তিনি কৈচর-বড়ডাঙা রোড ধরে এগোচ্ছিলেন। সেই সময় কৈচরের দিক থেকে বড়ডাঙামুখী একটি দ্রুতগতির লরি পিছন থেকে সাইকেলটিকে ধাক্কা মারে।
advertisement
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক বিভাগে শূন্যপদ! ট্যালি জানলেই চাকরি, মাসে মোটা বেতন, কীভাবে আবেদন করবেন জানুন
ধাক্কার জেরে রাস্তার উপর ছিটকে পড়েন বাপি। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কড়ুই মোড়ে প্রতি শনিবার ও বুধবার হাট বসে। সেই সময় রাস্তার দু’পাশে সারি দিয়ে দোকান বসে থাকায় এলাকায় ভিড় বাড়ে। বহুদিন ধরেই সেখানে যান নিয়ন্ত্রণের জন্য গার্ডরেল বা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও এখনও পর্যন্ত তা করা হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিদ্যালয়ে চরম দুরাবস্থার ছবি! নেই পানীয় জল ও চলাচল যোগ্য রাস্তা, শিশুদের মুখ চেয়ে সমাধানের আশ্বাস পঞ্চায়েত প্রধানের
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন মৃতের স্ত্রী শিউলি ঘোষ। তাদের তিন মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন বাপি ঘোষ। মৃতের আত্মীয় বিক্রম ঘোষ বলেন, “এভাবে একজন মানুষের মৃত্যু মেনে নেওয়া খুবই কঠিন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে এদিন কড়ুই গ্রামের ওই একই এলাকায় বেলার দিকে আরও একটি দুর্ঘটনা ঘটে। একটি বাইক ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হন বাইক চালক। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Katwa Accident: বাজার করতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না স্বামীর, লরির ধাক্কায় ঘুচল সিঁদুর, ৩ মেয়েকে নিয়ে পথে বসার জো মহিলার
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement