advertisement

Purulia News: বিদ্যালয়ে চরম দুরাবস্থার ছবি! নেই পানীয় জল ও চলাচল যোগ্য রাস্তা, শিশুদের মুখ চেয়ে সমাধানের আশ্বাস পঞ্চায়েত প্রধানের

Last Updated:

Purulia News: বেগুনকোদরের বৃন্দাবনপুর শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়া ও বৃন্দাবনপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চরম অব্যবস্থার ছবি। নেই কোনও রাস্তা। না আছে বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা। রান্নার জন্য জল বয়ে আনতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের।

+
বেগুনকোদরের

বেগুনকোদরের বৃন্দাবনপুর শিশু শিক্ষা কেন্দ্র

ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: প্রযুক্তির এই যুগে দাড়িয়েও চরম দুরাবস্থার মধ্যে ভুগছে পড়ুয়া, শিক্ষকা-সহ অঙ্গনওয়াড়ি কর্মীরা। চাষ জমি পার করে পৌঁছাতে হয় বিদ্যালয়। নেই কোনও রাস্তা। না আছে বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা। বাড়ি থেকে বোতলে জল নিয়ে এসে পানীয় জলের তৃষ্ণা মেটাতে হয় পড়ুয়া ও শিক্ষিকাকে। রান্নার জন্য মাথায় করে জল বয়ে আনতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের। এমনকি শৌচালয় থাকলেও সেখানে জলের ব্যবস্থা নেই।
চরম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটছে বেগুনকোদরের বৃন্দাবনপুর শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়া ও বৃন্দাবনপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের। এই দু’টি কেন্দ্র বৃন্দাবনপুর গ্রাম থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত। বর্ষার দিনে সেখানে যাতায়াত আরও সমস্যার হয়ে যায়।
আরও পড়ুনঃ ছেলেধরা সন্দেহে আটক মহিলা, জেরায় উঠে এল ১৫ বছরের পুরনো অতীত, হতবাক সাগর থানার পুলিশ
এ বিষয়ে বৃন্দাবনপুর শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা কল্পনা মিশ্র বলেন, বহু সমস্যার মধ্যে দিন কাটাতে হয় তাদের। পানীয় জলের ব্যবস্থা নেই। মাথায় করে রান্নার জল নিয়ে আসতে হয়। পড়ুয়াদের বাড়ি থেকে বোতলে করে পানীয় জল নিয়ে আসতে হয়। নেই রাস্তা। ফলে খুবই সমস্যা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ইংরেজিকে আর ভয় নয়! জটিল ব্যাকরণের সহজ পাঠ ‘ইংলিশ সাথী’, এগরার শিক্ষকের লেখা বইয়ে সাহিত্যচর্চা আরও মজাদার
এ বিষয়ে অঙ্গনওয়াড়ির এক কর্মী ভারতী মাহাতো বলেন, প্রায় এক কিলোমিটার দূর থেকে মাথায় করে জল নিয়ে আসতে হয় তাদের। ‌পানীয় জলেরও ব্যবস্থা নেই। যে রাস্তা দিয়ে তাদের আসতে হয় সেই রাস্তাও কাঁচা। তাই তারা চাইছেন পানীয় জল ও রাস্তার ব্যবস্থা করা হোক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে বেগুনকোদর গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণা কর্মকার বলেন, বিষয়টি তাদের জানা ছিল না। যে রাস্তা দিয়ে বিদ্যালয়ের যাতায়াত সেটি রায়তি জমির উপরে। যদি এনওসি পাওয়া যায় তাহলে রাস্তাটির কাজ তারা করে দেবেন। পানীয় জলের যে সমস্যা রয়েছে তা খুব দ্রুত মেটানোর চেষ্টা করবেন। এই বিদ্যালয়ে পড়ুয়াদের রোদ, জল, ঝড়, বৃষ্টি মাথায় করে এই ভাবেই পড়াশোনা চালিয়ে যেতে হয়।
advertisement
শিক্ষিকা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা চরম অব্যবস্থার মধ্যে দিয়ে পরিষেবা দিচ্ছেন। কবে এই সমস্যার সমাধান হবে সেই দিনের অপেক্ষায় সকলে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: বিদ্যালয়ে চরম দুরাবস্থার ছবি! নেই পানীয় জল ও চলাচল যোগ্য রাস্তা, শিশুদের মুখ চেয়ে সমাধানের আশ্বাস পঞ্চায়েত প্রধানের
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement