advertisement

Gas Supply In Kolkata: গ্যাসের জোগান প্রায় বন্ধ! ডেকার্স লেন থেকে নামী রেস্তোরাঁ, কলকাতাতেও ঝাঁপ বন্ধের আশঙ্কা

Last Updated:

মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাতের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে দেশের জ্বালানি বাজারে। আন্তর্জাতিক পরিস্থিতির জেরে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই প্রভাব এবার দেখা যাচ্ছে কলকাতার স্ট্রিট ফুডের অন্যতম তীর্থক্ষেত্র ডেকার্স লেনেও। গ্যাসের দাম বৃদ্ধি ও যোগান কমার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে।

News18
News18
মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধের প্রভাব এবার পড়তে শুরু করেছে কলকাতার স্ট্রিট ফুড ব্যবসাতেও। জ্বালানির আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে বাণিজ্যিক গ্যাসের যোগান কমার আশঙ্কা তৈরি হয়েছে। পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা ঘিরেও উদ্বেগ বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে। এর জেরে শহরের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড হাব ডেকার্স লেনের ব্যবসায়ীরাও দুশ্চিন্তায় পড়েছেন। অনেকেরই আশঙ্কা, পরিস্থিতি এমনই চলতে থাকলে ভবিষ্যতে দোকান বন্ধ করতেও হতে পারে।
ডেকার্স লেনের চিত্তদার দোকানের ম্যানেজার বুবাই পন্ডিত বলেন, “এরকম চলতে থাকলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। গ্যাসের দাম প্রতিদিন বাড়ছে, আর যোগান কমছে। গোলাগুলি যত বাড়ছে ততই দাম বাড়ছে। ভবিষ্যতে কী করব বুঝতে পারছি না।”
advertisement
advertisement
একই আশঙ্কার কথা শোনালেন ডেকার্স লেনেরই এক ফাস্টফুড দোকানের মালিক সুশান্ত হালদার। তিনি বলেন, “ইতিমধ্যেই বাণিজ্যিক গ্যাস ব্ল্যাক হতে শুরু করেছে। এরপর ব্ল্যাকেও পাওয়া যাবে না, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। কী করব বুঝতে পারছি না। পুরনো কাঠকয়লায় তো আর ফিরে যাওয়া যাবে না, কারণ পরিবেশ দূষণ রোধে নিষেধাজ্ঞা রয়েছে। আমাদের দোকানের উপর অনেকেই খাওয়া-দাওয়ার জন্য নির্ভর করেন। তাদের কী হবে, সেই চিন্তাই এখন ভাবাচ্ছে।”
advertisement
ব্যবসায়ীদের মতে, বাণিজ্যিক গ্যাসের সরবরাহ ও দাম যদি এভাবেই অনিশ্চিত হয়ে থাকে, তাহলে কলকাতার স্ট্রিট ফুড ব্যবসা বড় ধাক্কার মুখে পড়তে পারে। বিশেষ করে ডেকার্স লেনের মতো ব্যস্ত খাবারের পাড়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ খেতে আসেন। তাই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে তার প্রভাব পড়তে পারে শহরের খাদ্য ব্যবসা ও পর্যটন ক্ষেত্রেও।
advertisement
এই পরিস্থিতিতে ভারত সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছে হোটেল এন্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া
সংস্থার প্রেসিডেন্ট সুদেশ পোদ্দার জানান, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে অন্তত কিছুটা হলেও গ্যাসের সরবরাহ বজায় রাখা হয়। তাঁর কথায়, “আমরা ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছি যাতে কিছু কিছু সাপ্লাই বজায় থাকে। গতকাল পর্যন্ত সাপ্লাই স্বাভাবিক ছিল, কিন্তু আজ অনেকটাই কমে গিয়েছে।”
advertisement
তিনি আরও বলেন, তেল কোম্পানিগুলির তরফে জানানো হয়েছে যে আগামীকাল থেকে হয়তো আর নতুন করে সাপ্লাই আসবে না। ফলে বর্তমানে যার কাছে যতটা স্টক রয়েছে, তা দিয়েই কাজ চালাতে হবে। তবে এই পরিস্থিতি দীর্ঘদিন চললে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা মারাত্মক সমস্যায় পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gas Supply In Kolkata: গ্যাসের জোগান প্রায় বন্ধ! ডেকার্স লেন থেকে নামী রেস্তোরাঁ, কলকাতাতেও ঝাঁপ বন্ধের আশঙ্কা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩০ মার্চ – ৫ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩০ মার্চ – ৫ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৩০ মার্চ – ৫ এপ্রিল, ২০২৬

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement