WB Govt Job 2026: দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক বিভাগে শূন্যপদ! ট্যালি জানলেই চাকরি, মাসে মোটা বেতন, কীভাবে আবেদন করবেন জানুন
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
WB Govt Job 2026: দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বিভাগে হিসাবরক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি। মাসিক বেতন ১৫,০০০ টাকা। প্রার্থীর বয়স ২৪-৩৫ বছরের মধ্যে হতে হবে। অবশ্যই ট্যালি জানতে হবে।
বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বিভাগে শূন্যপদে নিয়োগ। জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা আইনি সেবা কর্তৃপক্ষের কার্যালয়ে হিসাবরক্ষক বা অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। কোথা থেকে কীভাবে আবেদন করবেন জেনে নিন।
দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি (DLSA) বিভাগে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে ৬ মাসের মেয়াদে নিয়োগ করা হবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে। নিয়োগের জন্য কোনরকম পরীক্ষা নেওয়া হবে না। ‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে যোগ্য পদপ্রার্থীকে বাছাই করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শূন্যপদ – ১
advertisement
বেতন – ১৫,০০০/মাসিক
advertisement
বয়স – প্রার্থীর বয়স ২৪-৩৫ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা – যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স বিষয়ে স্নাতক হতে হবে। এছাড়াও কম্পিউটারে ট্যালি জানতে হবে।
সংশ্লিষ্ট কাজের নূন্যতম ৩ বছরের যোগ্যতা থাকলে অগ্রাধিকার মিলবে।
১০ মার্চ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির দফতরে সরাসরি ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে। নিজের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে প্রার্থীকে পৌঁছে যেতে হবে। বিস্তারিত জানতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করুণ।
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Mar 10, 2026 4:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Govt Job 2026: দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক বিভাগে শূন্যপদ! ট্যালি জানলেই চাকরি, মাসে মোটা বেতন, কীভাবে আবেদন করবেন জানুন











