'চেম্বারে বসে নয়...'! ভোটের ময়দানে স্বনামধন্য চিকিৎসক! কেন রাজনীতিতে ডা: অনুপ মণ্ডল?
- Reported by:NILANJAN BANERJEE
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Dr Anup Mondal: ডাক্তার থেকে নেতা! বাঁকুড়ায় অনুপ মণ্ডলের রাজনৈতিক এন্ট্রি ঘিরে চর্চা। এবার কি আরেক চিকিৎসকের মুখোমুখি? কার সঙ্গে হবে টক্কর? কী ভাবে করবেন মোকাবিলা? স্ট্র্যাটেজি একটাই, বললেন স্বনামধন্য এই চিকিৎসক! শুনুন...
বাঁকুড়া: হঠাৎ ডাক্তারি পেশা থেকে সক্রিয় রাজনীতির ময়দানে কেন? এই প্রশ্নই এখন ঘুরছে বাঁকুড়া বিধানসভা জুড়ে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডা: অনুপ মণ্ডল নিজেই সামনে এসে তাঁর এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করলেন। প্রার্থী ঘোষণা হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা, কেন চিকিৎসক জীবনের পাশাপাশি তিনি বেছে নিলেন জনসেবার আরেকটি বড় ক্ষেত্র।
ডা: অনুপ মণ্ডল জানান, চিকিৎসা এবং রাজনীতি—দুটোই মানুষের সেবার ক্ষেত্র। তিনি বলেন, “ডা: বিধানচন্দ্র রায় যেমন একসঙ্গে চিকিৎসা ও রাজনীতি করেছেন, তেমনই দেশে বহু উদাহরণ রয়েছে। আমি মনে করি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই দুই ক্ষেত্রেই সমান সুযোগ আছে।”
advertisement
advertisement
তাঁর কথায়, “শুধুমাত্র চেম্বারে বসে নয়, বৃহত্তর পরিসরে মানুষের সমস্যার সমাধান করতেই রাজনীতিতে আসা।” প্রধান প্রতিপক্ষ বিজেপি এখনও বাঁকুড়া কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা না করলেও, তা নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, “কে প্রার্থী হচ্ছেন, সেটা বড় বিষয় নয়। বাঁকুড়ার মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নের নিরিখেই ভোট দেবেন।”
প্রার্থী ঘোষণার পরই তিনি মাঠে নেমে পড়েছেন—নিজে হাতে দেওয়াল লিখন, কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল—সব মিলিয়ে শুরু হয়ে গেছে জোর প্রচার। এদিকে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে—শেষ পর্যন্ত কে হবেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী? অনেকেই বলছেন, বাঁকুড়ায় কি তবে দেখা যাবে চিকিৎসক বনাম চিকিৎসকের লড়াই? নাকি গেরুয়া শিবির নামাবে কোনও হেভিওয়েট বা তারকা প্রার্থী? সেই উত্তর মিলবে শীঘ্রই, তবে আপাতত নিজের অবস্থান স্পষ্ট করে ভোটের লড়াইয়ে আত্মবিশ্বাসী ডা: অনুপ মণ্ডল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,West Bengal
First Published :
Mar 19, 2026 11:00 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
'চেম্বারে বসে নয়...'! ভোটের ময়দানে স্বনামধন্য চিকিৎসক! কেন রাজনীতিতে ডা: অনুপ মণ্ডল?









