advertisement

Alipurduar- Assam New Road: মাত্র ২০ মিনিটে অসম! বারবিশা ঘুরে যাওয়ার দিন শেষ, আলিপুরদুয়ারে তৈরি হচ্ছে নতুন রাস্তা, দেখে নিন নতুন রুট

Last Updated:

Alipurduar to Assam New Road: আলিপুরদুয়ারের তপসিখাতা এলাকায় নতুন রাস্তা তৈরি হচ্ছে, যা অসম যাত্রা সহজ করবে। কালজানি নদীর ওপর পাকা সেতু নির্মিত হলেই মাত্র ২০ মিনিটে পৌঁছানো যাবে অসমে, বাড়বে যোগাযোগ ও উন্নয়ন।

+
রাস্তাটি

রাস্তাটি

আলিপুরদুয়ার, অনন্যা দে: এবারে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে অসম। বারবিশা ঘুরে অসম যাওয়ার দিন শেষ হতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে তপসিখাতা এলাকায় তৈরি হচ্ছে রাস্তা। শুধুমাত্র কালজানি নদীর ওপর সেতু তৈরি হয়ে গেলেই আরও সমস্যার সমাধান মিলবে।
মাত্র ২০ মিনিট সময়েই পৌঁছে যাওয়া যাবে অসমেএই রাস্তা ধরে।আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালজানি নদীটি। এই নদীর ওপর বাঁশের সাঁকো রয়েছে। তবে পাকা সেতু হয়ে গেলে এলাকায় উন্নয়ন আরও বেশি পরিমাণে হবে বলে দাবি এলাকাবাসীদের।ভৌগোলিক গুরুত্ব অপরিসীম এই এলাকার। একদিকে ৩১ সি জাতীয় সড়ক আলিপুরদুয়ার থেকে অসমের এর দিকে চলে গিয়েছে।আর একদিকে ফোর লেন মহাসড়ক ন্যাশনাল হাইওয়ে ২৭ রয়েছে।
advertisement
আরও পড়ুন: স্কুলে মোবাইল বন্ধ! ওয়াকিটকি দিয়েই পরিচালিত হবে ফালাকাটার বিদ্যালয়ের সব কাজ, শিক্ষাক্ষেত্রে নয়া দিগন্তের সূচনা
অসম যাওয়ার ক্ষেত্রে এই এলাকার গুরুত্ব অপরিসীম হতে চলেছে। তবে মাঝে কালজানি নদীর ওপর পাকা সেতু হলে চিন্তা থাকে না গ্রামবাসীদের। পাশাপাশি উপকৃত হবেন গাড়ির চালকরা।এই সেতুর গুরুত্ব অপরিসীম হতে চলেছে।কিছুদিন আগেই  এস.আর.ডি.এ -এর  অন্তর্গত প্রকল্পে একটি পাকা রাস্তার কাজ শুরু হয়েছে।
advertisement
advertisement
আলিপুরদুয়ার গরম নদীর সেতু থেকে কালজানি নদীর পাড় পর্যন্ত হচ্ছে রাস্তাটি।এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাস্তা হয়ে যাচ্ছে যা অসমে পৌঁছে দেবে সহজেই। কিন্তু কালজানি নদীর ওপর সেতু দরকার।
আরও পড়ুন: পকেট থেকে খসবে না অতিরিক্ত টাকা! এবারে ট্রেনে চেপেই সোজা পৌঁছন রাজাভাতখাওয়া, কীভাবে জানুন
জানা যায় বর্ষার সময় কালজানি নদীর জল বেড়ে গিয়ে বিপত্তি বৃদ্ধি পায়। পাকা রাস্তা যখন হচ্ছেই তখন কালজানির ওপর পাকা সেতু হয়ে গেলেই সব সমস্যা মিটে যায়। এই রাস্তা দিয়েই খুব কম সময়ে অসম যাওয়া যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Alipurduar- Assam New Road: মাত্র ২০ মিনিটে অসম! বারবিশা ঘুরে যাওয়ার দিন শেষ, আলিপুরদুয়ারে তৈরি হচ্ছে নতুন রাস্তা, দেখে নিন নতুন রুট
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
  • তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ।

  • তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শ্রেয়া পাণ্ডে—প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা।

  • ডোর টু ডোর ঘুরছেন তৃনমূল প্রার্থী শ্রেয়া পান্ডে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement