Dooars Tourism: পকেট থেকে খসবে না অতিরিক্ত টাকা! এবারে ট্রেনে চেপেই সোজা পৌঁছন রাজাভাতখাওয়া, কীভাবে জানুন
- Reported by:Annanya Dey
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dooars Tourism: শিলিগুড়িতে নেমে রাজাভাতখাওয়া যেতে আর পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। এবারে সকালে শিলিগুড়ি জংশন এলেই মিলবে রাজাভাতখাওয়া যাওয়ার ট্রেন। একবার ট্রেনে চেপে রাজাভাতখাওয়া স্টেশন নেমে গেলেই শুধুই প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া।
*আলিপুরদুয়ার, অনন্যা দে: শিলিগুড়িতে নেমে রাজাভাতখাওয়া যেতে আর পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। এবারে সকালে শিলিগুড়ি জংশন এলেই মিলবে রাজাভাতখাওয়া যাওয়ার ট্রেন। একবার ট্রেনে চেপে রাজাভাতখাওয়া স্টেশন নেমে গেলেই প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া। জয়ন্তী, মহাকাল, লেপচাখা, বক্সা ফোর্ট যেতে পারবেন অনায়াসেই।
advertisement
*শিলিগুড়ি জংশন থেকে দুটি ট্রেন চলছে, যেগুলির নতুন স্টপেজ রাজাভাতখাওয়া। শিলিগুড়ি জংশন ধুবড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং শিলিগুড়ি জংশন বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস। এই দুটি ট্রেনে চেপে রাজাভাতখাওয়া পৌঁছে যাওয়া যাবে। প্রথম ট্রেন অর্থাৎ ধুবড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস শিলিগুড়ি জংশন থেকে যাত্রা শুরু করে সকাল পাঁচটার সময়। দ্বিতীয় ট্রেন অর্থাৎ বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে সকাল সাত'টার সময়।
advertisement
advertisement
advertisement
*আপনি যদি চান আবার শিলিগুড়ি ফিরে আসতে, তার ব্যবস্থা রয়েছে। এই ট্রেন দুটি শিলিগুড়িতে ফেরার সময় ফের স্টপেজ দেবে রাজাভাতখাওয়া এলাকায়।ধুবড়ি-শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস রাজাভাতখাওয়া স্টেশনে থামবে দুপুর ২ঃ৫৩ মিনিটে। বামনহাট শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস রাজভাতখাওয়া স্টেশনে থামবে রাত ১১ঃ৪০ মিনিটে।








