advertisement

West Bardhaman News: রাস্তায় দাঁড়িয়ে ছিল লরি, হঠাৎ এ কী হল! আসানসোলে মুহূর্তে ছড়াল আতঙ্ক

Last Updated:

যে লরিতে আগুন লেগেছিল, সেই লরিটিতে ব্লিচিং পাউডার বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। (West Bardhaman News)

+
West

West Bardhaman News

#পশ্চিম বর্ধমান: হঠাৎই লেগে যাওয়া বিধ্বংসী আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেল একটি লরি। কোনওক্রমে প্রাণ রক্ষা পেয়েছেন ওই লরি চালক। বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন কয়েকজন হোটেল কর্মীও। কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনও জানা যায় নি। তবে বিধ্বংসী আগুনে লরিটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় একজন হোটেল কর্মী গুরুতর আহত হয়েছেন।
জানা গিয়েছে, যে লরিতে আগুন লেগেছিল, সেই লরিটিতে ব্লিচিং পাউডার বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। চালক যাত্রাপথে গাড়িটিকে একটি লাইন হোটেলের সামনে দাঁড় করান। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার কুলটির দামাগরিয়া রেল ব্রিজের কাছে একটি লাইন হোটেলের সামনে লরিটি দাড় করানো হয়। তারপর ওই লরি চালক এবং খালাসী ওই হোটেলে খেতে যান। খেয়ে এসে তারা ওই লরিতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করেই আগুন ধরে যায় লরিতে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। বাইরে থেকে হোটেল কর্মীরা চিৎকার করতে শুরু করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: বড় পর্দায় ফিরছেন রণবীর কাপুর, সামনে এল 'শামসেরা'-র ঝলক! দেখুন
লরি চালক ব্যাপারটি বুঝতে পেরে কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে আসেন। হোটেলের কর্মীরাও ছুটোছুটি শুরু করে দেন। তখনই হোটেলের এক কর্মী ধাক্কা খেয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। জানা গিয়েছে, জয়পুর থেকে ওই লরিতে করে ব্লিচিং পাউডার বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। লরিটি যাচ্ছিল কলকাতা। কিন্তু মাঝ রাস্তায় লরিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: রাস্তায় দাঁড়িয়ে ছিল লরি, হঠাৎ এ কী হল! আসানসোলে মুহূর্তে ছড়াল আতঙ্ক
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement