advertisement

Paschim Bardhaman News: অবশেষে দাবি পূরণ! রাস্তা পেতে চলেছে বাবনডিহা, ভিত্তিপ্রস্তর স্থাপন মেয়রের

Last Updated:

হতে চলেছে দীর্ঘদিনের দাবি পূরণ। অবশেষে এলাকাবাসীর দাবি মেনে রাস্তা পেতে চলেছে বাবনডিহা। এলাকাবাসীর দাবি ছিল, গ্রামের কবরস্থানে যাবার জন্য পাকা রাস্তার। অবশেষে সেই প্রকল্পে হাত দিল আসানসোল পৌরনিগম।

+
title=

#আসানসোল : হতে চলেছে দীর্ঘদিনের দাবি পূরণ। অবশেষে এলাকাবাসীর দাবি মেনে রাস্তা পেতে চলেছে বাবনডিহা। এলাকাবাসীর দাবি ছিল, গ্রামের কবরস্থানে যাবার জন্য পাকা রাস্তার। অবশেষে সেই প্রকল্পে হাত দিল আসানসোল পৌরনিগম। আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় নারকেল ফাটিয়ে নতুন রাস্তা প্রকল্পের উদ্বোধন করেছেন। আগামী কিছুদিনের মধ্যেই বাবনডিহা কবরস্থান যাওয়ার রাস্তাটির সম্পন্ন হয়ে যাবে বলে খবর। পৌর নিগমের উদ্যোগে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। রাস্তা তৈরীর পাশাপাশি এলাকায় আলোর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।
পুরসভার তহবিল থেকে ২ লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটি তৈরি করা হবে বলে জানা গিয়েছে। আর দীর্ঘদিনের দাবি মেনে রাস্তা তৈরি হতে চলায় খুশি এলাকার মানুষজন। সূত্রের খবর, আসানসোল পৌর নিগমে এই মুহূর্তে কিছুটা আর্থিক সমস্যা রয়েছে। যদিও দ্রুত সেই সমস্যা মিটিয়ে তুলতে বিভিন্ন রকম পদক্ষেপের চিন্তাভাবনা করেছে আসানসোল পৌরনিগম। তবে অর্থ সংকট থাকলেও, জন পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য আসানসোল পৌরনিগম নানান উন্নয়নমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ স্থানীয়দের উদ্যোগে নর্দমা থেকে উদ্ধার অসুস্থ গরু
আর সেজন্যই আসানসোল পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাবনডিহার কবরস্থান যাওয়ার রাস্তাটির তৈরিতে উদ্যোগী হয়েছে আসানসোল পৌরনিগম। রাস্তা তৈরীর প্রকল্পের উদ্বোধন করেছেন মেয়র বিধান উপাধ্যায়। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। তাছাড়াও বিশিষ্টরা উপস্থিত ছিলেন সেখানে। বাবনডিহা এলাকার কবরস্থান যাওয়ার পাকা রাস্তা না থাকার জন্য, অনেককেই সমস্যায় পড়তে হতো বলে দাবি স্থানীয়দের। সেজন্যই ওই এলাকায় একটি পাকা রাস্তার দাবি ছিল। যা অবশেষে পূরণ হতে চলেছে। যাতে খুশি এলাকাবাসী।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: অবশেষে দাবি পূরণ! রাস্তা পেতে চলেছে বাবনডিহা, ভিত্তিপ্রস্তর স্থাপন মেয়রের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement