advertisement

Paschim Bardhaman News: প্লাস্টিক আবর্জনা থেকে তৈরি হবে জ্বালানি, লক্ষ্য গ্রীন আসানসোল

Last Updated:

আসানসোল শহরকে দূষণ মুক্ত এবং আবর্জনা মুক্ত করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে আসানসোল পুরনিগম। লক্ষ্য রাখা হয়েছে এক বছর। এক বছরের মধ্যেই আসানসোলের প্রবেশ পথে কালিপাহাড়ি মোড় এর কাছে যে ডাম্পিং ইয়ার্ড রয়েছে, সেই জায়গাটিকে পরিষ্কার করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

+
title=

#আসানসোল : আসানসোল শহরকে দূষণ মুক্ত এবং আবর্জনা মুক্ত করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে আসানসোল পুরনিগম। লক্ষ্য রাখা হয়েছে এক বছর। এক বছরের মধ্যেই আসানসোলের প্রবেশ পথে কালিপাহাড়ি মোড় এর কাছে যে ডাম্পিং ইয়ার্ড রয়েছে, সেই জায়গাটিকে পরিষ্কার করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। কালিপাহাড়ি মোড়ে শপিংমল সহ সৌন্দর্যায়নের লক্ষ্য নিয়েছে আসানসোল পুরনিগম। পাশাপাশি শহরকে প্লাস্টিক মুক্ত এবং দূষণ মুক্ত করতে ডাম্পিং ইয়ার্ডের আবর্জনাকে রিসাইকেল করে প্লাস্টিক জাতীয় জ্বালানি এবং জৈব সার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থার হাতে।
রিসাইকেলিং মেশিনের মাধ্যমে প্লাস্টিক জাতীয় আবর্জনা থেকে বিশেষ জ্বালানি তৈরি করা হবে বলে খবর। যা কাজে লাগবে সিমেন্ট কারখানার জ্বালানি হিসেবে। অন্যদিকে ডাম্পিং ইয়ার্ডের যে বিশাল জায়গা রয়েছে, সেই জায়গাটিতে বিভিন্ন সৌন্দর্যায়নের প্রকল্প নিতে চলেছে আসানসোল পুরনিগম। এদিন আনুষ্ঠানিকভাবে ডাম্পিং ইয়ার্ড পরিষ্কার করে তোলার কাজের সূচনা করেছেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। সঙ্গে আসানসোল পুরনিগমের ২ ডেপুটি সহ পুরসভার অন্যান্য আধিকারিক এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ মৃত কনস্টেবলকে শ্রদ্ধাজ্ঞাপন ব্যবসায়ীদের, একদিন বন্ধ বাজার
অন্যদিকে এই অনুষ্ঠানের মধ্যে থেকেই শহরের সাফাই কর্মীদের হাতে বিভিন্ন জিনিসপত্র এবং বিশেষ পোশাক তুলে দেওয়া হয়েছে। যাতে করে তাদের কাজের সুবিধা হয়। পাশাপাশি বিভিন্ন বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের সময়, যাতে পচনশীল এবং অপচনশীল দুটি ভাগে ভাগ করে আবর্জনা সংগ্রহ করা যায়, তার জন্য দু'রকমের পাত্র দেওয়া হয়েছে। সবমিলিয়ে আসানসোল শহরের সৌন্দর্যায়ন এবং শহরকে দূষণমুক্ত করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুরনিগম।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: প্লাস্টিক আবর্জনা থেকে তৈরি হবে জ্বালানি, লক্ষ্য গ্রীন আসানসোল
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement