advertisement

Smartphone Sensor: গাঁজা খেলে এ বার হাতেনাতে ধরিয়ে দেবে স্মার্টফোনের সেন্সরই, দাবি রিপোর্টে

Last Updated:

Smartphone sensor: খুব শীঘ্রই এমনই একটি সেন্সর আসতে চলেছে স্মার্টফোনে৷ এমনটাই দাবি করা হয়েছে একটি গবেষণায়৷

#নয়াদিল্লি: গাঁজা সেবন করলে এ বার তা হাতেনাতে ধরবে স্মার্টফোনই (Smartphone Sensor)! শীঘ্রই এমন একটি ফিচার আসতে চলেছে স্মার্টফোনে৷ তাই সাবধান!
আজকাল স্মার্টফোনে বিভিন্ন রকম স্বাস্থ্য সম্বন্ধীয় ফিচার থাকে৷ এই ধরনের ফিচার আসায় আমাদের জীবন অনেকটাই সহজ হয়ে গিয়েছে ঠিকই৷ কিন্তু সেই স্মার্টফোনেই যদি গাঁজা সেবন (Cannabis Intoxication) হাতেনাতে ধরার সেন্সর (Smartphone Sensor) থাকে, তা হলে কেমন হয়?
খুব শীঘ্রই এমনই একটি সেন্সর আসতে চলেছে স্মার্টফোনে (Smartphone Sensor)৷ এমনটাই দাবি করা হয়েছে একটি গবেষণায়৷ রাটগাজ ইনস্টিটিউট ফর হেলথ, হেলথ কেয়ার পলিসি এবং এজিং রিসার্চ সম্প্রতি এই গবেষণা করেছে৷ ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ডিপেন্ডেন্স-এ এই গবেষণাপত্রটি প্রকাশিতও হয়েছে৷ এই গবেষণাপত্রের লেখকদের মধ্যে রয়েছেন স্টিভেন্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, কানেগি মেলন বিশ্ববিদ্যালয়, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় এবং সিয়াটেলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিরা৷
advertisement
advertisement
গবেষণায় জানানো হয়েছে, ধরা যাক, কেউ গাঁজা (Weed) সেবন করলেন৷ এ বার গাঁজা (Weed) সেবন করায় ওই ব্যক্তির কতটা নেশা হয়েছে, তা জানিয়ে দিতে পারবে স্মার্টফোনের সেন্সর  (Smartphone Sensor)৷ কে কত বার গাঁজা সেবন করছেন, সেই বিষয়টাও সাধারণ প্রাকৃতিক পরিবেশেই চিহ্নিত করতে পারবে এই স্মার্টফোন সেন্সর৷ আর স্মার্টফোনের এই ফিচারটা কতটা ঠিক, সেই বিষয়েও আলোকপাত করা হয়েছে ওই গবেষণাপত্রে৷
advertisement
গবেষকরা জানাচ্ছেন, তাঁরা সময় সংক্রান্ত কিছু ফিচার এবং স্মার্টফোনের সেন্সর ডেটা ব্যবহার করেই এই গবেষণা চালিয়েছেন৷ ব্যাপারটা কী রকম? গবেষকদের দাবি, যে সব তরুণ-তরুণী সপ্তাহে অন্তত দু’বার গাঁজা সেবন করেন, তাঁদের উপরেই মূলত এই গবেষণা চালানো হয়৷ ওই তরুণ-তরুণীদের থেকেই ফোন-সার্ভে, গাঁজা সেবন সংক্রান্ত রিপোর্ট, ফোনের সেন্সর ডেটা প্রভৃতি সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা৷ তার পর ওই ডেটা বা তথ্য থেকেই বেরিয়ে এসেছিল গাঁজা সেবন সংক্রান্ত তথ্য৷ সেই সঙ্গে গাঁজার নেশা করা হয়েছে কি না, তা ধরার জন্য কোন ফোন সেন্সর সব থেকে বেশি ভালো কাজ করেছে, সেটাও জানা গিয়েছে ওই গবেষণায়৷
advertisement
এ বার জেনে নেওয়া যাক, এই ট্র্যাকিং কতটা সঠিক৷ যে সব তরুণ-তরুণীরা নিজেরাই জানিয়েছিলেন গাঁজা সেবনের কথা, তাঁদের উপরেই তো মূলত পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে! এই পরীক্ষায় দিনের ট্র্যাকিংয়ের সময় এবং সপ্তাহের ট্র্যাকিংয়ের দিন মোটামুটি ৬০ শতাংশ ক্ষেত্রে নির্ভুল৷ আর কতটা গাঁজা সেবন করা হয়েছে, সেটা পরীক্ষার ক্ষেত্রে আবার সময় সংক্রান্ত ফিচার এবং স্মার্টফোন সেন্সর ডেটা একসঙ্গে ব্যবহার করেছেন গবেষকরা৷ আর সে ক্ষেত্রে এই ট্র্যাকিং কিন্তু ৯০ শতাংশ সফল৷ গাঁজা সেবনের ট্র্যাকিংয়ের জন্য গবেষকরা ফোন সেন্সর অর্থাৎ জিপিএস ডেটা-র প্যাটার্ন এবং অ্যাক্সেলেরোমিটার-এর মতো গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহার করেছেন বলে জানা গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphone Sensor: গাঁজা খেলে এ বার হাতেনাতে ধরিয়ে দেবে স্মার্টফোনের সেন্সরই, দাবি রিপোর্টে
Next Article
advertisement
Kunal Ghosh:  'নন্দীগ্রামে হাওয়া খারাপ, তাই সরতে চাইছেন শুভেন্দু!' ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পর পাল্টা কুণাল
'নন্দীগ্রামে থেকে সরতে চাইছেন শুভেন্দু!' ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পাল্টা কুণাল
  • পরাজিত হবেন মুখ্যমন্ত্রী, ভবানীপুরে গিয়ে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের৷

  • শুভেন্দুও প্রার্থী হতে পারেন ভবানীপুরে, দাবি সুকান্তর৷

  • নন্দীগ্রাম থেকে বিপদ বুঝে সরতে চাইছেন শুভেন্দু, কটাক্ষ কুণালের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement