advertisement

SIR in West Bengal: শনিবার কখন প্রকাশিত হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা? অপেক্ষার শেষ কখন, জানিয়ে দিল সিইও দফতর

Last Updated:
রাত পোহালেই বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে। যদিও এই তালিকা চূড়ান্ত নয়। এরপরেও ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। তবে মনে করা হচ্ছে এই চূড়ান্ত তালিকা বেরোতে দুপুর হয়ে যাবে।
1/7
রাত পোহালেই বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে। যদিও এই তালিকা চূড়ান্ত নয়। এরপরেও ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে।

2/7
তবে মনে করা হচ্ছে এই চূড়ান্ত তালিকা বেরোতে দুপুর হয়ে যাবে। বিকেলের মধ্যেই রাজনৈতিক দল গুলোকে এই তালিকা দিয়ে দেওয়া হবে।

3/7
তালিকা প্রকাশের পর একটা সিঙ্গেল কপি পেনড্রাইভে রাজনৈতিক দল গুলোকে দেওয়া হবে । এছাড়াও ২ কপি জেলাশাসকদের এবং বাকি রাজনৈতিক দল গুলোকে তালিকা দেওয়া হবে। এছাড়াও এসডিও এবং বিডিও অফিসেও এই তালিকার কপি থাকবে বলে জানা যাচ্ছে।

4/7
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এসআইআর পর্বের পর এবার খসড়া তালিকায় মতো চূড়ান্ত ভোটার তালিকাও দুই পদ্ধতি দেখা যাবে। কমিশন সূত্রের খবর, তালিকায় নাম কী অবস্থায় রয়েছে ২৮ তারিখ অনলাইন এবং অফলাইনে জানতে পারবেন ভোটাররা। ১) অনলাইননির্বাচন কমিশন eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসিআই নেট অ্যাপে নাম এবং এপিক নম্বর দিয়ে দেখা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট ভোটারের জেলার তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের ওয়েবসাইটেও দেখা যাবে।

5/7
অফলাইনে রাজ্যের সব বিএলও-দের হার্ড কপি দেওয়া হবে। ভোটারেরা নিজেদের এলাকার বিএলও-র কাছে গিয়ে তালিকায় নাম যাচাই করতে পারবেন। এ ছাড়া রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে সফট কপি দেবে সিইও দফতর।

6/7
জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের হার্ড কপি দেওয়া হবে। তাঁদের কাছে গিয়েও ভোটারেরা জানতে পারবেন, তালিকায় নাম উঠেছে কি না।

7/7
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, শনিবার, ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তবে এটাই চূড়ান্ত তালিকা নয়। এর পর ধাপে ধাপে আরও তালিকা আসবে। কমিশন সূত্রে খবর, আপাতত ২৮ ফেব্রুয়ারির তালিকায় সকলের নামই রাখা হবে।