Arunachal Pradesh Accident: অরুণাচল প্রদেশ বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে জয়নগরের ডাক্তার পরিবার, ২৫ মার্চ কী হয়েছিল? ভয়ঙ্কর অভিজ্ঞতা
- Reported by:Suman Saha
- Published by:Raima Chakraborty
Last Updated:
Arunachal Pradesh Accident: ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাঁদের গাড়ি। অরুণাচল প্রদেশ বেড়াতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা বাংলার ডাক্তার পরিবারের।
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: অরুণাচল প্রদেশ বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে জয়নগরের ডাক্তার পরিবার। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাঁদের গাড়ি। কপাল জোরে প্রাণে বেঁচে যান ডাক্তার পরিবার-সহ ওই গাড়ির চালক তাঁদের এক ডাক্তার বন্ধু।
গত ২৩ মার্চ জয়নগর থেকে অরুণাচল প্রদেশ বেড়ানোর উদ্দেশে রওনা দিয়েছিলেন ডাক্তার শান্তনু মাঝি এবং তাঁর স্ত্রী ডাক্তার পায়েল মণ্ডল ও তাঁর বোন। সেখানে পৌঁছে অরুণাচল প্রদেশের নানান পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে থাকেন তাঁরা।
২৫ মার্চ, সারাদিন অরুণাচল প্রদেশের তাবাং-এর বিভিন্ন এলাকা ঘুরে রাতে তাঁরা একটি হোটেলে ডিনার সারেন এবং রাত দশটা নাগাদ সেই হোটেল থেকে বেরিয়ে যখন তাঁদের গন্তব্যে ফিরছিলেন, ঠিক তখনই ঘন কুয়াশার মধ্যে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ভোটবাক্সে বদলা হবে’, IAS-IPS অফিসারদের অপমান নিয়ে সরব মমতার নিশানায় একজোগে বিজেপি ও কমিশন
ঘটনার খবর পেয়েই এলাকার মানুষ দৌড়ে এসে তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় মাথায় চোট পান ডাক্তার পায়েল মণ্ডল এবং তাঁর বোন। তাঁর পায়ের হাড় ভেঙে যায় বলে চিকিৎসকরা জানান। জখম হন ডাক্তার পায়েল মণ্ডলের স্বামী ডাক্তার শান্তনু মাঝি, চালক ডাক্তার বন্ধুর পাশের সিটে বসে থাকায় এয়ার ব্যাগ বেরিয়ে আসায় তিনি প্রাণে বেঁচে যান। একইভাবে প্রাণে বেঁচে যান ওই গাড়ির চালক তাঁর ডাক্তার বন্ধুও।
advertisement
আরও পড়ুন: ‘দিদি যা বলেছেন…’, মমতার কাছে লালবাতি নিয়ে ‘বকুনি’ খাওয়ার পর জামুড়িয়ার তৃণমূল প্রার্থী কী বললেন?
তাওয়াং-এর হাসপাতালে চিকিৎসায় শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায়, ২৮ মার্চ জয়নগরে ফিরে আসেন ওই ডাক্তার পরিবার। জয়নগর স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোমে আজই পায়ে অস্ত্রোপচার হবে ডাক্তার পায়েল মন্ডলের। তাঁর চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ। সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন আহত ডাক্তার পায়েল মণ্ডল।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 29, 2026 3:11 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Arunachal Pradesh Accident: অরুণাচল প্রদেশ বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে জয়নগরের ডাক্তার পরিবার, ২৫ মার্চ কী হয়েছিল? ভয়ঙ্কর অভিজ্ঞতা









