advertisement

Rising Bharat Summit 2026: ‘ভারতের প্রাচীনতম দল এআই সামিটে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে’! রাইজিং ভারত সামিট-এর মঞ্চ থেকে ফের কংগ্রেসকে তোপ মোদির

Last Updated:

Rising Bharat Summit 2026: নিউজ 18 রাইজিং ভারত সামিট-এর মঞ্চ থেকে ফের এআই সামিটকে কেন্দ্র করে কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার ভারত মণ্ডপমে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিরা৷

News18
News18
নয়াদিল্লি: শুক্রবার নিউজ 18 রাইজিং ভারত সামিট-এর মঞ্চে বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার ভারত মণ্ডপমে আয়োজিত এই সম্মেলনে দেশের শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাইজিং ভারতের মঞ্চ থেকে ফের কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী৷ মোদি বলেন, ‘‘ভারতের প্রাচীনতম দল এআই সামিটে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে৷’’
শুক্রবার থেকেই শুরু হয়েছে রাইজিং ভারতের দু দিন ব্যাপী এই আলোচনা চক্র৷ এই সম্মেলনের মূল বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভাষণের সময় প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ শক্তির প্রশংসা করেন এবং বলেন, গত ১১ বছরে ভারত নিজের সামর্থ্যকে চিনতে ও কাজে লাগাতে পেরেছে।
advertisement
advertisement
‘‘আভ্যন্তরিণ শক্তি(Strength Within)’’ থিমকে কেন্দ্র করে আয়োজিত এই দুই দিনের সামিটে নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা একত্রিত হয়েছেন—যেখানে ভারতের নিজস্ব সংকল্প ও উচ্চাকাঙ্ক্ষার শক্তিতে ভবিষ্যৎ গড়ার রূপরেখা নির্ধারণ করা হচ্ছে। এখানেই জাতীয় লক্ষ্য ও বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার মিলন ঘটছে, যা স্থিতিশীলতাকে বিশ্বমঞ্চে উৎকর্ষতার রোডম্যাপে রূপান্তরিত করছে। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব৷ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল, অশ্বিণী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ বহু বিশিষ্ট ব্যক্তি৷
advertisement
এ বছরের রাইজিং সামিট-এর মূল ভাবনা অন্তর্নিহিত শক্তি৷ এই ভাবনার উপরেই রাজনীতি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রথম সারির ব্যক্তিত্বরা নিজেদের মতামত ভাগ করে নেবেন রাইজিং সামিটের মঞ্চে৷ রাজনীতিবিদ থেকে শুরু করে নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত পদাধিকারী, শিল্প ক্ষেত্রের বিশিষ্টরাও এই আলোচনা চক্রের মঞ্চে উপস্থিত থাকবেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rising Bharat Summit 2026: ‘ভারতের প্রাচীনতম দল এআই সামিটে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে’! রাইজিং ভারত সামিট-এর মঞ্চ থেকে ফের কংগ্রেসকে তোপ মোদির
Next Article
advertisement
Kunal Ghosh:  'নন্দীগ্রামে হাওয়া খারাপ, তাই সরতে চাইছেন শুভেন্দু!' ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পর পাল্টা কুণাল
'নন্দীগ্রামে থেকে সরতে চাইছেন শুভেন্দু!' ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পাল্টা কুণাল
  • পরাজিত হবেন মুখ্যমন্ত্রী, ভবানীপুরে গিয়ে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের৷

  • শুভেন্দুও প্রার্থী হতে পারেন ভবানীপুরে, দাবি সুকান্তর৷

  • নন্দীগ্রাম থেকে বিপদ বুঝে সরতে চাইছেন শুভেন্দু, কটাক্ষ কুণালের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement